২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয়া দশমীর সাজসজ্জা

দেখতে দেখতে পূজার শেষ দিন,  দশমী । দশমীর দিন হয় দুর্গা মায়ের বিসর্জন। মর্ত ছেড়ে চলে যাবেন স্বর্গে। বিসর্জন এর পর থেকে শুরু হয় বিজয়া। শুভ বিজয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তৃপ্তি গমেজ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2017, 02:49 PM

Updated : 11 Oct 2022, 02:34 PM

আধুনিক, ঐতিহ্যবাহী, ক্ল্যাসিকাল— যে কোনোভাবে নিজেকে সাজিয়ে তোলা যায় এই দিনে।  আর সাজসজ্জার খুঁটিনাটি বিষয়গুলো জানিয়েছেন শিবানি’জ অ্যারোমার কর্নধার শিবানী দে।

দশমীর সাজ মানে লাল পেড়ে সাদা শাড়ি, একদম লাল রঙা শাড়ি বা সাদা জামদানি আর লাল ব্লাউজ হাতে নকশা করা। প্রায় সব বয়সি নারীদের ক্ষেত্রেই এটি প্রযোজ্য।

Image
ছবি ও মেইকআপ- অ্যারোমা থেরাপিস্ট শিবানী দে

ছবি ও মেইকআপ- অ্যারোমা থেরাপিস্ট শিবানী দে

অনেকে আবার প্রতিমার মতো সাজতে পছন্দ করেন। চোখে কাজলের টানা লাইনার, লাল লিপস্টিক, স্নিগ্ধ মেকআপ আর সিঁদুর। কেউ চাইলে এই দিনে জাঁকজমকপূর্ণভাবেও সাজতে পারেন দেখতে ভালো লাগবে। 

মুখে ভালোমতো বেইজ করে নিন প্রথমে তারপর নিজের মনের মতো করে সাজুন। কাজলের ক্ষেত্রে ‘ওয়াটার’ ও ‘স্মাজ প্রুফ’ কাজল বেছে নিন। এতে সারাদিনে চোখের সাজ নষ্ট হবে না। মাস্কারাও বেছে নিন পানি নিরোধক। কয়েক পরত মাস্কারা লাগান এতে চোখের পাপড়ি ঘন লাগবে দেখতে।

Image
ছবি ও মেইকআপ- অ্যারোমা থেরাপিস্ট শিবানী দে

ছবি ও মেইকআপ- অ্যারোমা থেরাপিস্ট শিবানী দে

এইদিনে গাঢ় রংয়ের লিপস্টিক দেখতে ভালোলাগে। তাই শাড়ির সঙ্গে মিলিয়ে ঠোঁটে লিপস্টিক লাগান।

দশমীতে ঠাকুরকে সিঁদুর পরিয়ে দেওয়ার পাশাপাশি নিজেরাও মেতে উঠেন সিঁদুর খেলায়। তাই লাল সাদা রংয়ের মিশ্রণটা বেশ ভালো লাগে। এদিনে একান্তই যদি শাড়ি না পরেন তাহলে সাদা আর লালের কম্বিনেশনের কোনো পোশাক পরুন | সাদা কুর্তির সঙ্গে লালপাজামা আর লালওড়না হতে পারে | সাদা শাড়ির সঙ্গে লাল নেটের বড় হাতা ব্লাউজ খুব সুন্দর লাগবে |

হাতে লালচুড়ি, মাথায় এক্গুচ্ছ সাদাফুলের মালা আর কপালে বড় লাল টিপে পরিপূর্ণ আপনার দশমীর সাজ।