খাদি উৎসবের প্রথম দিন
‘ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশ-এফডিসিবি'র উদ্যোগে দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত হচ্ছে এই খাদি উৎসব।
রাজধানীর হোটেল র্যাডিসনে আনুষ্ঠানিকভাবে শুরু হযেছে খাদি উৎসব ২০১৬। অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান অতিথি সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনের প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এস নানদা, নরওয়ে দূতাবাসের
সন্ধ্যা ৭টা থেকে এফডিসিবি'র সভাপতি এবং ফ্যাশন ঘর ‘মায়াসির’য়ের কর্ণধার মাহিন খাঁনকে দিয়ে শুরু হয় ফ্যাশন শো। এবারের আয়োজনে তিনি কাজ করেছেন রাজশাহীর পুঠিয়া রাজবাড়িতে অবস্থিত ১৬টি টেরাকোটা মন্দিরের গায়ের নকশা ও শিবমন্দিরের চুড়ার নকশা নিয়ে। অনুষ্ঠানের প্রথম দিনে তার মোট ১৮টি পোশাক প্রদর্শন করা হয়।
এবার ছিল ফ্যাশন ঘর ‘বিশ্বরঙ’য়ের কর্ণধার বিপ্লব সাহা। বাজনার তালে কিছুটা মঞ্চ নাটকের ধাঁচে পোশাক পরিদর্শন করেন মডেলরা।
এছাড়াও গৌরভ গুপ্তা, মারিয়া ইসলাম, রিফাত রাকা, এডরিক অং, চন্দনা দেওয়ানসহ মোট ১২জন ডিজাইনারের পোশাক উপস্থাপন করা হয়।
