২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মূল্যছাড় ও নতুন পোশাক

চলছে রঙ বাংলাদেশ’য়ের বাৎসরিক ছাড় এবং গ্রামিন ইউনিক্লো’র শীতের পোশাকের নতুন সংগ্রহ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2016, 06:10 PM

Updated : 20 Aug 2022, 02:18 PM

রঙ বাংলাদেশ

যমুনা ফিউচার পার্ক এবং মিরপুর ৬ এর প্রমিজ টাওয়ারে বিক্রয়কেন্দ্রে এই ছাড় চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। পোশাকের পাশাপাশি অন্যান্য পণ্য কেনার ক্ষেত্রেও এই সুবিধা পাওয়া যাবে। কারণ ছাড় দেওয়া হচ্ছে একেবারে ৭০ শতাংশ পর্যন্ত।

এই বাৎসরিক ছাড় ছাড়াও নিয়মিত আয়োজন থাকছে সব আউটলেটে। রয়েছে গিফট ভাউচার এবং অনলাইনে কেনার সুবিধা। নেওয়া যাবে ‘ক্যাশ অন ডেলিভারি’র সুযোগ।

তাই রঙ বাংলাদেশ-এর গুণগ্রাহীরা এই মূল্যহ্রাসের সুযাগ নিয়ে বরাবরের মতো পাশে থাকবেন বলেই আমাদের বিশ্বাস।

গ্রামীণ ইউনিক্লো’র শীতের পোশাক

শীতের কালেকশনে ছেলেদের জন্যে রয়েছে ভেস্ট, সোয়েটার, কার্ডিগান, হুডি, ব্লেজার এবং জ্যাকেট যা যে কোনো পরিবেশে মানানসই।

মেয়েদের জন্যে রয়েছে আধুনিক ডিজাইনের রঙিন কার্ডিগান ও স্টাইলিশ স্টোল কার্ডিগান।

মেয়েদের কার্ডিগান ৯৯০ টাকা। ছেলেদের ভেস্ট মাত্র ৭৯০, সোয়েটার ৯৯০, কার্ডিগান ১০৯০, হুডি ১,২৯০, জ্যাকেট ও ব্লেজার ২,৯৯০ টাকায়।

শীতের পোশাকগুলোর সঙ্গে মানানসই ছেলেদের প্যান্ট ও মেয়েদের লেগিংস, পেন্সিল প্যান্ট এবং পালাজ্জো রয়েছে। এছাড়াও গ্রামীণ ইউনিক্লো’র আউটলেটে রয়েছে শীতের বিশেষ শার্ট, বিজনেস শার্ট, ক্যাজুয়াল শার্ট, সফট অ্যান্ড স্ট্রেইস বক্সার ব্রিফস, ট্যাংকটপ, টি-শার্ট, পোলো শার্ট, মেয়েদের কামিজসহ আরও অন্যান্য পোশাক।

বিভিন্ন পোশাকে রয়েছে বিশেষ ছাড়।

গ্রামীণ ইউনিক্লোর আউটলেট বর্তমানে কাটাবন মোড়, বসুন্ধরাসিটি, ধানমণ্ডি সাইন্সল্যাব মোড়, গুলশান বাড্ডা লিংক রোড, মোহাম্মদপুর রিং রোড, মিরপুর ১, নয়াপল্টন, খিলগাও তালতলা ও যমুনা ফিউচার পার্কে অবস্থিত।