২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছুটির দিনে দারুন কিছু

বসনিয়ান পরোটা এবং বিফ কিমা উইথ টমেটো পেস্ট।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2016, 01:32 PM

Updated : 11 Oct 2022, 09:20 PM

রেসিপি দিয়েছেন ফারহিন রহমান।

বসনিয়ান পরোটার উপকরণ: ময়দা ২ কাপ। চিনি ২ চা-চামচ। লবণ স্বাদ মতো। তেল ২ টেবিল-চামচ। ডিম ১ টি। তরল দুধ (কুসুম গরম) ১ কাপ অথবা প্রয়োজন মতো। ইস্ট ২ চা-চামচ। ভাজার জন্য তেল।

পদ্ধতি: কুসুম গরম দুধে চিনি এবং ইস্ট মিশিয়ে ১০ মিনিট রেখে দিন।

২ টেবিল-চামচ তেলসহ বাকি সব উপাদান একসঙ্গে মিশিয়ে খামির বানিয়ে এক ঘণ্টা রাখুন। খামির ফুলে দ্বিগুন হয়ে যাবে।

এরপর পছন্দ মতো আকারে একটু মোটা করে রুটি বানিয়ে ডুবো তেলে হালকা ভেজে নামিয়ে নিন। হয়ে গেল মজার বসনিয়ান পরোটা।

বিফ কিমা উইথ টমেটো পেস্ট

উপকরণ: কিমা আধা কেজি। আলু কিউব করে কাটা ১ কাপ। মটরশুঁটি আধা কাপ। টমেটো পেস্ট ১ টেবিল চামচ। মরিচগুঁড়া ১ চা-চামচ। হলুদগুঁড়া আধা চা-চামচ। ধনে-জিরাগুঁড়া দেড় চা-চামচ। লবণ স্বাদ মতো। আদাবাটা ১ টেবিল চামচ। রসুনবাটা ১ টেবিল-চামচ। পেঁয়াজবাটা ২ টেবিল-চামচ। পেঁয়াজকুচি ১ কাপ। আস্তজিরা আধা চা-চামচ। এলাচ ৩,৪টি। দারুচিনি ২টি। গোলমরিচ ৫,৬টি। জায়ফল-জয়ত্রীগুঁড়া আধা চা-চামচ। আস্ত কাঁচামরিচ ৭,৮টি। তেল প্রয়োজন মতো। চিনি সামান্য।

পদ্ধতি: প্যানে তেল গরম করে জিরা ফোঁড়ন ও পেঁয়াজকুচি দিয়ে দিন।

পেঁয়াজ হালকা ভাজা হলে আস্ত গরম মসলাসহ কিমা, বাটামসলা, গুঁড়ামসলা দিয়ে অল্প আঁচে কষাতে হবে।

এরপর আলু মটরশুঁটি দিয়ে আরও একটু কষিয়ে ঢেকে রান্না করুন। প্রয়োজনে একটু পানি দিন।

রান্না হয়ে আসলে টমেটো পেস্ট, কাঁচামরিচ ও চিনি দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নামিয়ে ফেলতে হবে।

সমন্বয়ে: ইশরাত জে. মৌরি।