২১ অক্টোবর ২০২৬, ০৬ কার্তিক ১৪৩৩

চিকন হতে চিকন বন্ধু

যারা ওজন কমাতে চাচ্ছেন, তারা বন্ধুমহলে সুঠামদেহী বন্ধু রাখলে ওজন কমার সম্ভাবনা বাড়ে, বলছে নতুন এক গবেষণা।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2016, 12:24 PM

Updated : 20 Aug 2022, 01:38 PM

তবে যারা ওজন কমাতে চান, তারা তাদের বর্তমান ওজন নিয়ে বিব্রতকর অবস্থায় পড়তে হয়। তাই নিজের মতো বাড়তি ওজনের মানুষের সঙ্গেই তারা বেশি সাচ্ছন্দ্য বোধ করেন।

‘ওবেসিটি’ নামক জার্নালে প্রকাশিত এই গবেষণা করা হয় ১৮ থেকে ৬৫ বছর বয়সি ৯ হাজার ৩শ’ ৩৫ জন মানুষকে পর্যবেক্ষণের মাধ্যমে। গবেষণার জন্য এক বছরে অংশগ্রহণকারীদের ওজন এবং সামাজিক সম্পর্কে কী পরিবর্তন এসেছে তা জানা হয় তাদের কাছ থেকেই।

অংশগ্রহণকারীরা নিজেদের চারজন প্রাপ্তবয়স্ত বন্ধুর কথা জানান যাদের সঙ্গে অংশগ্রহণকারীরা সবচাইতে বেশি সময় ব্যয় করেন এবং নিজের ওজনের সঙ্গে বন্ধুদের ওজনের তুলনা করেন।

টেক্সাসের বেইলর ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ম্যাথিউ অ্যান্ডারসন বলেন, “গবেষণার জন্য আমরা ভিত্তি হিসেবে বেছে নিয়েছিলাম মানুষ তাদের বন্ধুমহলের মানুষদের কীভাবে দেখে, তাদের প্রকৃত ওজন নয়।”

অংশগ্রহণকারীরা কি ওজন কমাতে চান? ওজন নিয়ন্ত্রণে রাখতে চান? নাকি ওজন বাড়াতে চান- এসব বিষয়ে জানতে চাওয়া হয়। পাশাপাশি ঘনিষ্ঠ বন্ধুদের কত বেশি আলাপ হয় সেটাও জানতে চাওয়া হয়। আলাপ হতে পারে সামনাসামনি, ফোনে, ইমেইলে, এসএমএস কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ম্যাথিউ অ্যান্ডারসন বলেন, “নিয়মিত যোগাযোগ হয় এমন মানুষগুলো একজন মানুষের জীবনে বড় ভূমিকা পালন করে। একজন নির্দিষ্ট মানুষের সঙ্গে বছরে একশবারের কম আলাপ, ওজনের উপর এক পাউন্ডের ভগ্নাংশ পরিমাণ পরিবর্তন আনে। যোগাযোগ যত বেশি হবে, ওজনের উপর তার প্রভাব ততই বাড়বে।”

ছবি: রয়টার্স।

পুরনো খবর:

সঠিক খাদ্যে ওজন নিয়ন্ত্রণ
একসঙ্গে ওজন নিয়ন্ত্রণ
ওজন বাড়ার গোপন কারণ
বিয়ের পর ওজন বাড়ার কারণ
মাপলে ওজন কমবে ওজন