২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঞ্জাবী খাদ্যোৎসব

রাজধানীর লা মেরিডিয়ান হোটেলের ‘বাবে দ্য ধাবায়’ রেস্তোরাঁয় ‍শুরু হওয়া ‘পাঞ্জাব দ্য টেস্ট’ শিরোনামের এই উৎসব চলবে ৩১ জুলাই পর্যন্ত।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2016, 02:35 PM

Updated : 11 Oct 2022, 08:33 PM

সময় সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত। জনপ্রতি খরচ পড়বে ৪ হাজার ৪শ’ ৩০ টাকা।

ভোজনরসিক পাঞ্জাবী সরদারদের প্রিয় খাবারগুলো তৈরি করেছেন ভারতীয় রান্নার তত্বাবধায়ক শেফ শমসের।

আছে রাজমা কি টিক্কি, শিয়ালকটি পনির টিক্কা, চিকেন গিলাফি শিক, অম্রিতসরি মাছলি, ডাল মাখনি, বিবি দা সাগ, মাটার পনির ইত্যাদিসহ প্রায় ২৪টি আইটেম। এছাড়াও আছে বিখ্যাত লাচ্ছি ও ছাত তৈরির লাইভ স্টেশন।

শেফ শমসের বলেন, “ভারতীয় খাবারের সঙ্গে বাঙালিদের খাবার মিশে আছে বহু বছর ধরে। তবে ভারতের একটি প্রদেশ হওয়ার পরও পাঞ্জাবী খাবারের সঙ্গে আমাদের উল্লেখযোগ্য পরিচিতি নেই। খাবারগুলোর সঙ্গে হোটেলের দেশি-বিদেশি ক্রেতাদের পরিচয় করানোর জন্য আমাদের এই আয়োজন।”

এই উৎসবের খাবারগুলো রেস্তোরাঁয় প্রতিদিনের বাফেটের সঙ্গে বাড়তি আয়োজন হিসেবে উপভোগ করা যাবে।