ফ্রি সেল্ফ ডিফেন্স কোর্স
১৯তম জাতীয় ব্যুত্থান প্রশিক্ষক সম্মেলন উপলক্ষ্যে কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে আয়োজন করা হয়েছে 'ফ্রি সেল্ফ ডিফেন্স কোর্স'।
২৯ জুলাই, শুক্রবার কুষ্টিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া মজমপুর টেকনিক্যাল স্কুল প্রাঙ্গনে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ফ্রি সেল্ফ ডিফেন্স কোর্স অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ডিসকভারি চ্যানেলে প্রদর্শিত বিশ্বখ্যাত ও আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার আচার্য ড. এমএকে ইউরী বজ্রমুনি। প্রশিক্ষণার্থীরা সরাসরি তার সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন।
আত্মরক্ষা ও আত্মউন্নয়নের এ কোর্সে শিক্ষার্থী, পেশাজীবীসহ নারী পুরুষ যে কেউ অংশগ্রহণ করতে পারবেন।
অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন এই নম্বরগুলোতে: ০১৭১৩০৩৭৯৩০, ০১৮১৯৮৬৮৭৯৪, ০১৭১১১৩৪৩১৭।
