সোশ্যাল বিজনেস ইয়ুথ সামিট ২০১৬
দুই দিনের এই সম্মেলনের আয়োজক সোশ্যাল বিজনেস ইয়ুথ অ্যালায়েন্স গ্লোবাল।
গুলশানের ওয়েস্টিন হোটেলে অগাস্টের ১২ এবং ১৩ তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া এই সম্মেলনে মূল বক্তা হিসেবে থাকবেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ দেশ-বিদেশের আরও খ্যাতিমান ৩০ জন বক্তা।
এই সম্মেলনের উদ্দেশ্য আগামীর সম্ভবনাময়ী সামাজিক ব্যবসায় নির্ভর উদ্যোক্তা খুঁজে বের করা, যারা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ভূমিকা পালনে আগ্রহী।
এছাড়াও এই আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে তরুণ সমাজ বর্তমান বিশ্বে সামাজিক ব্যবসায়ের গুরুত্ব উপলদ্ধি করতে পারবেন।
সম্মেলনে অংশগ্রহণ করতে পারবে ১৮ থেকে ৩৫ বছর বয়সি সকল শিক্ষার্থী, তরুণ উদ্যোক্তা, তরুণ পেশাদার, সিএসআর প্রাক্টিশনার, এনজিও প্রতিনিধিসহ সমাজে পরিবর্তন আনয়নে আগ্রহী যে কেউ।
আগের বছরগুলোতে আয়োজিত এই সম্মেলনে ২৪টি দেশ থেকে ১ হাজার ৪শ’ ৫০ জনেরও বেশি তরুণ-তরুণী অংশগ্রহণ করেছেন। সম্মেলনটিতে এবছর সাড়ে ৩শ’ জন অংশগ্রহণের সুযোগ পাবে।
রেজিস্ট্রেশন এবং বিস্তারিত তথ্য যোগাযোগ: sbys.info.info/
