২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাওয়ার ইচ্ছাকে বোঝা

সুস্থ খাদ্যাভ্যাসের জন্য কোনো কিছু খাওয়ার হঠাৎ অদম্য ইচ্ছাকে বোঝা খুব জরুরি।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2016, 04:03 PM

Updated : 12 Apr 2022, 01:43 AM

ক্ষুধা এবং হঠাৎ কিছু খাওয়ার অদম্য ইচ্ছা দুটি আলাদা বিষয়। আমরা সহসাই খেতে খুব ইচ্ছে হচ্ছে এই অজুহাতে রাজ্যের সব অস্বাস্থ্যকর, উচ্চ ক্যালোরিযুক্ত খাবার খেয়ে ফেলি।

স্বাস্থ্য রক্ষা নিয়ে কাজ করেন এমন বিশেষজ্ঞরা এতদিন মনের এই ইচ্ছাকে দাবিয়ে রাখার পরামর্শ দিতেন। সম্প্রতি স্বাস্থ্যবিষয়ক একটি লাইফস্টাইল ম্যাগাজিনে বিশেষজ্ঞরা জানিয়েছে মনের এই ভীষণ ইচ্ছা শুধুই মনের ইচ্ছা বা লোভ নয়। এগুলো শরীরের চাহিদা জানানোর একটা উপায়ও বটে।

কোনো বিশেষ একটি খাবার খাওয়ার ইচ্ছার অর্থ হতে পারে শরীরে বিশেষ কোনো উপাদানের স্বল্পতা দেখা দিয়েছে যা ওই খাবারে আছে।

কোন খাবারের ইচ্ছা থেকে কোন উপাদানের স্বল্পতা বুঝা যায় তা জানানোর পাশাপাশি গবেষকরা এটাও জানিয়েছে কীভাবে এই সংকেতে স্বাস্থ্যকর উপায়ে সাড়া দেওয়া যায়।

চকলেট: চকলেট ম্যাগনেসিয়ামে ভরপুর একটি খাবার। এটা খাওয়ার জন্য যখন মন খুব আনচান করবে তার মানে শরীরে ম্যাগনেশিয়ামের দ্রুত যোগান দরকার। আর এই সংকেতকে অবহেলা করার কোনোই কারণ নেই কারণ ম্যাগনেসিয়াম ত্বক ও চুলের জন্য অপরিহার্য একটি খনিজ উপাদান।

চকলেটের ইচ্ছা যে চকলেট দেয়েই পূরণ করতে হবে এমন কোনো কথা নাই। সুস্বাস্থ্য বজায় রাখতে চাইলে ম্যাগনেসিয়ামের এমন কোনো উৎস বেছে নিতে হবে যাতে ম্যাগনেসিয়াম আছে। অন্তত ৭৫ শতাংশ কোকো রয়েছে এমন খাবার বেছে নেওয়া হবে সবচেয়ে বুদ্ধিমত্তার কাজ।

এতে চকলেটের স্বাদও পাওয়া যাবে, ম্যাগনেসিয়ামের চাহিদাও পূরণ হবে কিন্তু চিনি থাকবে না মোটেই। তবে চকলেটের লোভ যদি সংবরণ করা যায় তবে এর বদলে বাদাম খাওয়া যেতে পারে।

বাদাম ম্যাগনেসিয়ামের সমৃদ্ধ উৎস। এ ছাড়াও খাওয়ার তালিকায় শাক, বাঁধাকপি, লেটুস পাতা, লাল আটার রুটি, ঢেঁকি-ছাটা চাল ইত্যাদি খাদ্য তালিকায় যোগ করতে পারলে চকলেটের জন্য মন আর কেমন কেমন করবেই না।

মাংস: যখন মাংস খেতে খুব মন চাইবে এর মানে হতে পারে শরীর এখন কিছু লৌহের অভাব হয়েছে। এমনও হতে পারে শরীর কিছুটা জিংকও চাচ্ছে।

জিংকের সবচেয়ে ভালো উৎস লাল মাংস। কিন্তু লাল মাংসের সঙ্গে কিছু খারাপ পদার্থও শরীরে চলে আসে। সেটা আটকাতে ডালজাতীয় শস্য, খোসাযুক্ত জলজ প্রাণী যেমন চিংড়ি, কাঁকড়া, শামুক ঝিনুকের মাংস, পালংশাক, পনির, লাল আটার রুটি খাওয়া যায়। এদের মধ্যেও জিংক ও লৌহের উপকারিতা ঠেসে আছে, তবে নেই ক্ষতিকর চর্বি।

শর্করা: শর্করাজাতীয় খাবার খাওয়ার খুব ইচ্ছে হলে বুঝতে হবে শরীর এখন ট্রিপটোফান নামক অ্যামাইনো এসিড চাচ্ছে।

আমিষ বেশি খেয়ে এই শর্করা খাওয়ার ইচ্ছাকে দমিয়ে ফেলা যায়। তবে ট্রিপটোফেনের চাহিদা পূরণ করতে পারে দুধ, ডিম, কলা ও ঘরে বানানো পনির দিয়ে। 

ছবি: রয়টার্স।

পুরনো খবর:

কর্মক্ষেত্রে মধ্যাহ্নভোজের নিয়ম