নববর্ষের আয়োজন
পোশাকে বৈশাখ উদযাপনের প্রস্তুতি সম্পন্ন করেছে দেশীয় পোশাক ঘর রঙ বাংলাদেশ।
প্রতিষ্ঠানটির এবারের আয়োজন সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য ১৯ মার্চ দুপুরে ধানমণ্ডির বাংলাদেশ ইনস্টিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (বিলিয়া) অডিটোরিয়ামে বৈশাখ সংগ্রহ উপস্থাপন ও সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে বিশিষ্ট বাচিকশিল্পী হাসান আরিফ রঙ বাংলাদেশের এবারের বৈশাখ সংগ্রহ এবং অন্যান্য বিষয়ে আলোকপাত করেন। এরপর রঙ বাংলাদেশ-এর কর্ণধর সৌমিক দাস সাংবাদিকদের সামনে বিস্তারিত আলোচনা করেন। এবারের বৈশাখ সংগ্রহের ধাঁচ নেওয়া্ হয়েছে বাঙালি চিত্রকর যামিনী রায়ের অঙ্কনশৈলী।
সংগ্রহ সম্পর্কে সাংবাদিকদের জানান রঙ বাংলাদেশ-এর ডিজাইনার মোহাম্মদ ফয়সাল।
এরপর বৈশাখ সংগ্রহ নিয়ে অডিওভিজুয়াল প্রেজেনটেশন দেওয়া হয়। সবশেষে ছিল এবারের বৈশাখ সংগ্রহের সরাসরি উপস্থাপন। মডেলরা ক্যাটওয়াক করেন এবারের বৈশাখ সংগ্রহের পোশাক পরে।
ছেলেদের জন্য আছে মোট ৪০টি ডিজাইনের পাঞ্জাবি, দাম ৮শ’ থেকে আড়াই হাজার টাকা। ২৫টি ডিজাইনের শিশুদের পোশাক মিলবে ৩শ’ টাকা থেকে ১ হাজার ২শ’ টাকায়। আরও আছে পাঁচ ধরনের মগ।
