জেলো কেক
প্রিয়জনকে সারপ্রাইজ দিন।
রেসিপি দিয়েছেন রোয়েনা মেহজাবিন।
উপকরণ: ময়দা আধা কাপ। ডিম ৩টি। বেইকিং পাউডার আধা চা-চামচ। ভ্যানিলা এসেন্স ১ চা-চামচ। চিনি আধা কাপ (গুঁড়া করা)। খাবার রং এক ফোঁটা (পছন্দ মতো রং)।
ক্রিমের জন্য: মাখন ১০০ গ্রাম। আইসিং সুগার ১ কাপ। ভ্যানিলা এসেন্স আধা চা-চামচ।
মাখন সাধারণ তাপমাত্রায় গলিয়ে বিটার দিয়ে অনেকটা সময় নিয়ে ভালো করে বিট করবেন। দুইবারে আইসিং সুগার ব্যবহার করে, ভালো করে বিট করুন। শেষে ভ্যানিলা এসেন্স দিয়ে আরও কিছুক্ষণ বিট করুন। হয়ে যাবে ক্রিম।
আরও লাগবে: এক প্যাকেট জেলো পাউডার। হার্টশেইপ কুকি কাটার আর কেক বেইকিং ডিশ।
পদ্ধতি: একটি শুকনা বাটিতে ময়দা আর বেইকিং পাউডার নিয়ে একসঙ্গে মিশিয়ে চালুনি দিয়ে চেলে রাখুন। অন্য এক বাটিতে ডিম আর চিনি একসঙ্গে ফেটে নিন। ভালো করে ফেটে ক্রিমিভাব করে তুলুন। খাবার রং আর ভ্যানিলা এসেন্স মিশিয়ে দিন।
এরপর এতে ময়দা আর বেইকিং পাউডারের মিশ্রণ ঢেলে চামচ কিংবা স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে ভালো করে মিশিয়ে দিন।
কেক বেইকিং ডিশে, বেইকিং পেপার বিছিয়ে তেল ব্রাশ করে দিন। মিশ্রণটা ঢেলে দিন। ওভেনে ১৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১০ থেকে ১২ মিনিট বেইক করুন।
এই পদ্ধতিতে দুটি রং ব্যবহার করে দুই রংয়ের কেক বানাতে পারেন।
এবার জেলো কেকের জন্য বেইকিং ডিশে একটি কেক বিছিয়ে দিন। তার উপর ক্রিমের লেয়ার দিয়ে দিন সুন্দর করে। এরপর আরেকটি কেক বিছিয়ে দিন নিচের কেকের সমান করে।
জেলো আর কেক সেট হয়ে গেলে, হার্ট শেইপড কুকি কাটার দিয়ে কেটে নিন খুব সাবধানে।
পরিবেশন করুন।
নোটধ: উচ্চতায় চওড়া ঠিক রাখতে একইরকম বেইকিং ডিশ ব্যবহার করবেন।
ক্রিমের বদলে জেলি দিয়েও করতে পারেন।
সমন্বয়ে: ইশরাত মৌরি।
