২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

থাই খাদ্যোৎসব

হোটেল সারিনার দি এলিট থাই রেস্টুরেন্টে ৩০ জানুয়ারি থেকে শুরু হওয়া এই আয়োজন চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2016, 05:34 PM

Updated : 20 Aug 2022, 11:44 AM

প্রতিদিন সন্ধ্যে সাড়ে ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত উপভোগ করা যাবে হোটেলের থাই শেফ বুন্মি’র হাতে তৈরি প্রকৃত থাই খাবারের আসল স্বাদ ও বৈচিত্র্যময় পরিবেশনা।

১৫ দিনের এই আয়োজনের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত রয়েল থাই দূতাবাসের কাউন্সিলার ওরানাস ওথায়ানান। এছাড়াও উপস্থিত ছিলেন হোটেল সারিনার মহা ব্যবস্থাপক একরামুল হক, প্রধান বিক্রয় ও বিপণন কর্মকর্তা মুহাম্মদ ফাওয়াদসহ আরও অনেকে।

কাউন্সিলার বলেন, “হোটেল সারিনা আয়োজিত এই থাই ফুড ফেস্টিভালে এসে মনে হচ্ছে যেন আমি আমার দেশেই আছি।

তিনি আরও বলেন, “এদেশের মানুষ আমার দেশের খাবার পছন্দ করে জেনে আমি খুবই গর্বিত। আমরা চাই বাংলাদেশ ও থাইল্যান্ডের মাঝে পর্যটন ও সংস্কৃতির আরও বেশি আদান প্রদান হোক। তাহলেই আমাদের পারস্পরিক সৌহার্দ্য পূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে।”

থাই ফুড ফেস্টিভল আয়োজন করায় হোটেল সারিনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।

হোটেল সারিনার নিজস্ব থাই শেফ বুন্মি আগত অতিথিদের সামনে তুলে ধরেন নানা স্বাদের ঐতিহ্যবাহী থাই খাবার। যেমন: টম ইয়াম গ্যাই, পাড থাই নুডুলস, থাই চিকেন কারি, থাই ফ্রাইড রাইস উইথ প্রন, বাসিল লিফ ফ্রাইড রাইস,চিকেন উইথ থাই জিনজার মাশরুম ইত্যাদি সহ আরও অনেক মুখরোচক থাই খাবার।

উৎসবে বাফেটের মূল্য ২ হাজার ৮৫০ টাকা। ব্র্যাক, স্ট্যান্ডার্ড চার্টার্ড এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কার্ডধারীরা একটি বাফেটের সঙ্গে আরেকটি বাফেট পাবেন বিনামূল্যে।

ছবির গ্যালারি দেখতে ক্লিক করুন।