বিজয়ের পোশাক
কে ক্র্যাফট ও অঞ্জন’সের লাল-সবুজ আয়োজন।
বিজয়ের মাসে কে ক্র্যাফ্ট
প্রধানত সুতি কাপড়ে তৈরি এই সংগ্রহে রং হিসেবে ব্যবহৃত হয়েছে সবুজ ও লাল। নিজস্ব বুনন নকশায় লাল-সবুজ শাড়ি, টাই-ডাই শাড়ি, স্ক্রিন প্রিন্ট ও ব্লক প্রিন্টে নকশা করা সালোয়ার কামিজ, ফতুয়া ও টপস, পাঞ্জাবি, টি শার্ট, শাল, ব্যান্ডানা, স্কার্ফে আয়োজন করা হয়েছে।
ছেলে ও মেয়েদের ফতুয়ার দাম ৫৫০ থেকে ১,১০০ টাকা। পাঞ্জাবি ৭০০ টাকা থেকে ১,২০০ টাকা। সালোয়ার কামিজ ১,৯৫০ থেকে ২,৮০০ টাকা। বিভিন্ন ধরনের সুতি শাড়ি ৮০০ থেকে ১,৮০০ টাকা, টি-শার্ট ২৫০ থেকে ৩২০ টাকা পর্যন্ত। এছাড়াও শিশুদের জন্য ফতুয়া, টপস ও টি-শার্ট রয়েছে। দাম ১৯৫ টাকা থেকে ৫০০ টাকা।
অঞ্জন'স।
অঞ্জন'স’য়ের আয়োজন
বিজয় দিবসে তাদের আয়োজনে রয়েছে বর্ণিল পোশাক। মোটিভ হিসাবে প্রাধান্য পেয়েছে শাপলা ও জাতীয় পতাকা। অঞ্জন’সের বিভিন্ন শাখায় এই নতুন সংগ্রহ পাওয়া যাবে।
