ঢাকায় বাটলারস চকলেট
তাদের ক্যাফেতে বসে খাওয়া যাবে চকলেট পানীয়।
ঢাকার গুলশান অ্যাভনিউয়ে ৫ ডিসেম্বর উদ্বোধন হয় বিলাসবহুল চকলেট এবং চকলেটজাতীয় পণ্য উৎপাদনের জন্য পরিচিত আইরিশ চকলেট ব্র্যান্ড ‘বাটলারস চকলেট’য়ের চকলেট ক্যাফে।
১৯৩২ সালে আয়ারল্যান্ডে বাটলারস চকলেট প্রতিষ্ঠানের ত্রা শুরু হয়। প্রতিষ্ঠানটির উদ্যোগ নেন ম্যারিওন বাটলার। ১৯৯৮ সালে ডাবলিনে উন্মোচন করা হয় এর প্রথম ক্যাফে। সুস্বাদু চকলেট, কফি, চা ও চকলেট দিয়ে তৈরি পানীয় পরিবেশনের উদ্দেশ্যে ক্যাফেটির শুরু হয়।
এখন এই চকলেট এবং কফির স্বাদ নেওয়া যাবে ঢাকায় বসেই।
১৭৫, গুলশান অ্যাভনিউয়ে অবস্থিত এই ক্যাফেতে আন্তর্জাতিক মানের চকলেটের স্বাদ নেওয়া যাবে, জানালেন বাংলাদেশে বাটলারস চকলেটের মুখপাত্র মেহরিন ঘিওয়ালা।
৭৫ বছর বয়সি এই ব্র্যান্ডের নিজস্ব ফ্রাঞ্চাইজ রয়েছে নিউজিল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানে। এছাড়া যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ভারত ও রাশিয়াসহ বিশ্বের প্রায় ৪০টি দেশে বাটলারস চকলেট পাওয়া যায়।
ছবি: দিপ্ত।
