ঘরে বসেই প্লেনের টিকিট
দেশের অভ্যন্তরীন যাতায়াতের জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রথমবারের মতো এয়ার টিকেট ‘ফ্রি হোম ডেলিভারি সার্ভিস’ চালু করেছে।
এই সেবার মাধ্যমে যাত্রীরা দেশের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসেই যে কোনো প্রকার অতিরিক্ত সার্ভিস চার্জ ছাড়াই ইউএস-বাংলা এয়ারলাইন্স’য়ের টিকিট অর্ডার করতে পারবেন। ক্রেডিট কার্ড বা নগদ টাকা দিয়ে এয়ার টিকিট ক্রয় করতে পারবেন গ্রাহকরা।
এই সেবা ইউএস-বাংলা এয়ারলাইন্সের নিজ কর্মকর্তাদের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। গ্রাহকরা শুধুমাত্র নিজ এলাকা অনুযায়ী অথবা যে কোনো নাম্বারে ফোন দিলেই কর্মকর্তারা তাদের বাসা বা অফিসে এয়ার টিকেট পৌঁছে দেবেন।
সার্ভিস পেতে উল্লেখ্য নম্বরগুলোতে যোগাযোগ করতে হবে। ঢাকা ০১৭৭৭৭৭৭৮৬৩ (গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, তেজগাঁও, মিরপুর)। ০১৭৩০৭১৩৮৪১ (উত্তরা, এয়ারপোর্ট, টঙ্গি, বসুন্ধরা, নিকুঞ্জ, ডিওএইচএস বারিধারা)। ০১৭৩০৭১৩৮৫৪ (ধানমণ্ডি, কলাবাগান, মতিঝিল, কাওরান বাজার, মোহাম্মদপুর, আজিমপুর)। চট্রগ্রাম ০১৭৭৭৭০৭৬২৮। কক্সবাজার ০১৭৭৭৭৭৭৮৪১। সিলেট ০১৭৭৭৭৭৭৮৬২। রাজশাহী ০১৭৭৭৭০৭৫২৯। বরিশাল ০১৭৭৭৭০৭৫৩০।
- বিজ্ঞপ্তি।
