২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন টিভি

ওয়ালটনের ৪০ মডেলের সিআরটি টিভি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2015, 06:15 PM

Updated : 25 Apr 2022, 01:44 PM

ঈদুল আজহা উপলক্ষ্যে বিপুল পরিমাণে সিআরটি টিভি বাজারে ছাড়ছে ওয়ালটন। ব্র্যান্ড নিউ পিকচার টিউব দিয়ে তৈরি করা হয়েছে ৪০ মডেলের সিআরটি টিভি।

সেই সঙ্গে আকর্ষণীয় মূল্যে এলইডি টিভিও দিচ্ছে। উল্লেখ্য, গুনগত উচ্চমান এবং প্রতিযোগিতামূলক মূল্যের কারণে ভারত ও নেপালসহ কয়েকটি দেশে ওয়ালটনের সিআরটি টিভি রপ্তানি করছে।

এক বিজ্ঞপ্তিতে ওয়ালটন টেলিভিশন বিপণন বিভাগের ইনচার্জ মওদুদ পারভেজ মামুন বলেন, “গ্রাহক পর্যায়ে সিআরটির জনপ্রিয়তাকে বিবেচনায় নিয়ে প্রতিবছরই উৎপাদন বাড়াচ্ছে ওয়ালটন। নিজস্ব গবেষণা, উন্নয়ন বিভাগের মেধা ও শ্রমে তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের টিভি। চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে উৎপাদন বৃদ্ধি পাওয়ায় কমে আসছে টিভির দাম।”

ওয়ালটনের বিপণন বিভাগের নির্বাহী পরিচালক এমদাদুল হক সরকার জানান, গাজীপুরের চন্দ্রায় নিজস্ব কারখানায় উচ্চমানের সিআরটি ও এলইডি টিভি উৎপাদন করছে ওয়ালটন। ফলে উচ্চমান বজায় রেখে গ্রাহকদের রুচি ও চাহিদা অনুযায়ী টিভি তৈরি করতে পারছে।  

তিনি আরও জানান, আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে বিনোদনপ্রেমীদের চাহিদা মেটাতে এবার ব্যাপক পরিমাণে টেলিভিশন বিক্রি করবে ওয়ালটন।