১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শীতে যেসব যন্ত্র দেবে উষ্ণ পরশ

পানি গরম করা থেকে ঘরে উষ্ণ বাতাসের স্পর্শ তৈরি করার জন্য রয়েছে নানান ধরনের যন্ত্র।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2025, 03:43 PM

Updated : 26 Aug 2026, 05:10 PM

শীতের সময় ঘর উষ্ণ রাখতে কিংবা পানি গরম করতে রয়েছে নানান ধরনের যন্ত্র।

এগুলোর দাম হাতের নাগালেই। আর রাজধানীর নিউমার্কেট, বসুন্ধরা সিটি কিংবা অনলাইন— সবখান থেকেই জোগাড় করা যাবে এসব যন্ত্র।

গিজার

সকালে উঠে ঠাণ্ডা পানির শক খাওয়ার চাইতে স্থাপন করা যায় পানি গরম করার বৈদ্যুতিক যন্ত্র গিজার।

নিউ মার্কেটের বিভিন্ন দোকান ঘুরে জানা গেল দামদর।

ইনস্ট্যান্ট গিজার: ছোট ফ্ল্যাট বা দু্ই জনের জন্য ভালো। স্টোরেজ গিজার: পুরো পরিবারের জন্য প্রয়োজন হয়।

ওয়ালটন, ভিশন, মিয়াকোর ৩০ লিটার গিজারের দাম ১৪ থেকে ১৫ হাজার। ৪৫ থেকে ৬০ লিটার ১৮ থেকে ২২ হাজার টাকা।

আরেকটা জিনিস আছে— কলের মুখে লাগানো ‘ইনস্ট্যান্ট হিটার’। লোটাস, জাপানি ব্র্যান্ড দাম আড়াই থেকে সাড়ে তিন হাজার টাকা।

মাইক্রোওভেন

কেক বানানো, খাবার গরম করা, এমনকি মাংস রোস্ট—সব এক মিনিটে।

গ্যাসের ওভেনের চেয়ে কম বিদ্যুৎ খরচ হয়, তাড়াতাড়ি কাজ করে।

ওয়ালটন-শার্প ব্র্যান্ডের ওভেন মিলবে ১৬ থেকে ৩২ হাজার টাকায়। মিয়াকো ১১ থেকে ২৫ হাজার টাকা। গ্রিল্ড সঙ্গে কনভেকশন মডেল নিলে কেকও বানানো যাবে।

ইলেকট্রিক ফ্লাক্স/কেটলি

সারাদিন গরম পানি হাতের কাছে, চা-কফি-স্যুপ যখন ইচ্ছা। এরকম সুবিধার জন্য নেওয়া যায় ফ্লাক্স ও ইলেট্রিক কেটিলি।

এক লিটারের ছোট ফ্ল্যাস্কের দাম ৮শ’ থেকে ১ হাজার ২শ টাকা। তিন থেকে পাঁচ লিটারের বড়গুলো আড়াই হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা।

বিভিন্ন ধরনের ইলেক্ট্রিক কেটলির দাম দেড় হাজার থেকে তিন হাজার টাকা।

রুম হিটার

শীতের সময় ঘর উষ্ণ রাখা যায় রুম হিটার ব্যবহার করে। এগুলোর মধ্যে তিন রকম ধরন রয়েছে; ‘ফ্যান মুড’, ‘হিটার মুড’ এবং ‘অ্যান্টি টিল্প প্রোটেকশন’।

বিভিন্ন ব্র্যান্ডের এসব হিটারের দাম ৩ হাজার ৬শ’ টাকা থেকে ৭ হাজার।

আরও পড়ুন

শীতের আগেই শীতের প্রস্তুতি

রান্নাঘরের আধুনিক যন্ত্র যা কমাবে পরিশ্রম

কাঠের কাটিং বোর্ড জীবাণুমুক্ত করতে

যেসব যন্ত্র কখনও মাল্টিপ্লাগে ব্যবহার উচিত নয়