১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

যেসব লক্ষণে বোঝা যায় ফ্রিজ বেশি ঠাণ্ডা হচ্ছে

অতিরিক্ত ঠাণ্ডা হলে খাবারে ‘কোল্ড বার্ন’ হতে পারে।

যেসব লক্ষণে বোঝা যায় ফ্রিজ বেশি ঠাণ্ডা হচ্ছে
ছবি: পেক্সেল্স ডটকম।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2024, 03:14 PM

Updated : 26 Aug 2026, 09:50 AM

ফ্রিজ যত ঠাণ্ডা তত ভালো- কথাটা শুনতে ঠিক মনে হলেও কার্যকরণে ঠিক নেই।

কারণ ফ্রিজে খাবার সংরক্ষণের জন্য নির্দিষ্ট একটি তাপমাত্রায় ধরে রাখতে হয়।

ফ্রিজ বেশি ঠাণ্ডা হওয়ার লক্ষণ

ফ্রিজ বেশি ঠাণ্ডা হলে যা করতে হবে

অনেক কিছুই করার আছে। আর বেশিরভাগ পন্থাই বেশ সরল।

তাপমাত্রা নিয়ন্ত্রণ: সহজ পন্থা হল ফ্রিজের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য থাকা ‘নব’ বা থার্মোস্ট্যাট ঘুরিয়ে শূন্য ডিগ্রির মধ্যে রাখা। মনে রাখতে হবে এর প্রভাব দেখা যেতে দুয়েক দিন দেরি হতে পারে।

ভেন্ট পরীক্ষা করা: ফ্রিজের ভেতরে থাকা ‘ভেন্ট’ যদি বরফ বা খাবারের কারণে আটকে যায় তবে বাতাস ঠিক মতো চলাচল করবে না। ফলে ফ্রিজের ভেতরের তাপমাত্রা ওঠা-নাম করতে থাকবে।

ফ্রিজের দরজা যেন শক্তভাবে আটকায়: ফ্রিজের দরজা লাগানোর পর কোনো ফাঁক থাকলেও ফ্রিজ বেশি পরিমাণে ঠাণ্ডা হতে পারে। তাই দরজা ঠিক মতো লাগছে কিনা সেটা খেয়াল করতে হবে।

ফ্রিজ বা ফ্রিজারের বরফ গলানো পন্থা

কন্ডেনসার কয়েল পরিষ্কার করা

ফ্রিজ ভালো মতো চলাটা নির্ভর করে কন্ডেনসার কয়েলের ওপর। এটা যদি ময়লা দিয়ে ঢেকে যায় তবে ফ্রিজের তাপমাত্রা ঠিক মতো বজায় থাকবে না। তাই ভ্যাকুয়াম ক্লিনার বা ব্লোয়ার দিয়ে এই কন্ডেনসার কয়েল ভালো মতো পরিষ্কার করে নিতে হবে।

এর পরেও বেশি ঠাণ্ডা হওয়ার সমস্যা সমাধান না হলে ফ্রিজ ঠিক করে এমন পেশাদার ব্যক্তিকে ডাকতে হবে। কারণ এক্ষেত্রে সমস্যা হয়ত আরও জটিল যে ব্যাপারে তারাই পরখ করে সঠিক পদক্ষেপ নিতে পারবে।

আরও পড়ুন

বিশৃঙ্খলা এড়াতে পাঁচ মিনিটে গোছান ৫টি জিনিস

নিজেই তৈরি করুন মেইকআপ রিমুভার

কীভাবে ‍বুঝবেন প্রেমিক মিথ্যা বলছে