২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

গরমে গোড়ালি ফাটার কারণ

শুধু শীতকালেই নয়, গরমকালেও পায়ের ত্বকে সমস্যা হতে পারে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2026, 04:21 PM

Updated : 26 Aug 2026, 03:26 PM

ঘাম, তাপ আর ধুলোবালির মধ্যে শরীরের বিভিন্ন অংশ যেমন- ত্বক শুষ্ক হয়ে যায়, তেমনি পায়ের গোড়ালিও ফেটে যেতে পারে।

অনেকে ভাবেন, এটি শুধু শীতের সমস্যা। তবে চৈত্র-বৈশাখের তীব্র গরমেও গোড়ালি ফাটার সমস্যা দেখা দেয়। শুধু অস্বস্তি নয়, এতে ব্যথা, রক্তপাত এমনকি সংক্রমণের ঝুঁকিও বাড়ে।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্ট চিকিৎসক ডা. আফসানা হক নয়ন বলেন, “গরমে শরীর থেকে প্রচুর পানি বেরিয়ে যায়। ফলে ত্বকের আর্দ্রতা কমে। খোলা স্যান্ডেল পরা, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা এবং পায়ের যত্নের অভাব এই সমস্যাকে আরও বাড়িয়ে তোলে।”

গরমে গোড়ালি ফাটার প্রধান কারণ

গরমের সময় শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য ঘাম বেড়ে যায়। এতে পানি ও খনিজের ঘাটতি তৈরি হয়। পায়ের ত্বক শুষ্ক হয়ে শক্ত হয়ে যায় এবং ফাটতে শুরু করে।

বিশেষ করে যারা খোলা স্যান্ডেল বা ফ্লিপ-ফ্লপ পরেন, তাদের গোড়ালিতে সরাসরি ধুলোবালি লাগে এবং ঘর্ষণ বেড়ে যায়।

দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করা, পানিশূন্যতা এবং ভিটামিনের অভাবও এই সমস্যার অন্যতম কারণ।

ডা. আফসানা হক নয়ন বলেন, “গরমে পায়ের ত্বকের আর্দ্রতা ধরে রাখা কঠিন হয়ে পড়ে। ফলে চামড়া শক্ত হয় এবং ফাটল দেখা দেয়। এটি শুধু অস্বস্তির কারণ নয়, সংক্রমণের ঝুঁকিও বাড়ায়।”

সমস্যা বাড়লে যা হতে পারে

গোড়ালি ফাটা প্রথমে শুধু অস্বস্তি তৈরি করে। তবে অবহেলা করলে ফাটল গভীর হয়, ব্যথা বাড়ে, রক্তপাত হতে পারে এবং সংক্রমণের ঝুঁকি তৈরি হয়।

বিশেষ করে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এই সমস্যা আরও জটিল হয়ে উঠতে পারে। হাঁটাচলায় অসুবিধা, পায়ে ব্যথা এবং দীর্ঘমেয়াদে ত্বকের স্থায়ী ক্ষতি হতে পারে।

গরমেও গোড়ালি সুস্থ রাখার ঘরোয়া উপায়

গোড়ালি ফাটা দূর করতে প্রতিদিনের ছোট ছোট যত্নই যথেষ্ট।

কখন ডাক্তার দেখাবেন

গোড়ালির ফাটল যদি খুব গভীর হয়, ব্যথা বেশি হয়, রক্তপাত হয় বা সংক্রমণের লক্ষণ দেখা দেয়, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

“বিশেষ করে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এই সমস্যা আরও গুরুত্ব সহকারে দেখা উচিত”- বলেন ডা. নয়ন।

আরও পড়ুন

গরমে পায়ের অযত্ন করবেন না

পায়ের ক্লান্তি দূর করতে

রাতে পা ব্যথা হওয়ার কারণ ও করণীয়