১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সকালে চোখ মেলতেই মাথায় তীব্র ব্যথা হলে

শারীরিক ও দৈনিক অভ্যাসের কারণে ঘুম ভাঙার পর মাথাব্যথা হতে পারে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2026, 05:06 PM

Updated : 26 Aug 2026, 03:30 PM

সকালে ঘুম থেকে উঠে নিজেকে সতেজ লাগার কথা। তবে অনেকেই দিনের শুরুতে তীব্র মাথাব্যথা নিয়ে চোখ মেলেন। এতে সারাদিনের কাজে মন বসে না, মেজাজ খিটখিটে হয়ে যায়।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্ট চিকিৎসক ডা. আফসানা হক নয়ন বলেন, “সকালের মাথাব্যথা অনেক সময় ঘুমের ব্যাঘাত, পানিশূন্যতা বা হরমোনের সমস্যার লক্ষণ। এটিকে সাধারণভাবে উড়িয়ে দেওয়া উচিত নয়।”

নিয়মিত হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত- মন্তব্য করেন তিনি।

ঘুম থেকে উঠেই মাথাব্যথা হওয়ার কারণ

সকালের মাথাব্যথার পেছনে একাধিক কারণ থাকতে পারে। এগুলোর মধ্যে সাধারণ কয়েকটি নিচে তুলে ধরা হল-

ঘুমের ব্যাঘাত ও অনিয়ম: রাতে ঠিকমতো ঘুম না হলে বা বারবার ঘুম ভেঙে গেলে মস্তিষ্ক পুরোপুরি বিশ্রাম পায় না। স্লিপ অ্যাপনিয়া (ঘুমের সময় শ্বাস বন্ধ হয়ে যাওয়া), অনিদ্রা বা ‘রেস্টলেস লেগ সিন্ড্রোম’য়ের কারণে সকালে মাথাব্যথা হতে পারে।

ডা. আফসানা হক নয়ন বলেন, “ঘুমের মান খারাপ হলে মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি তৈরি হয়, যা মাথাব্যথার অন্যতম কারণ।”

পানিশূন্যতা: রাতে দীর্ঘ সময় পানি গ্রহণ করা হয় না। ফলে শরীর থেকে পানি কমে যায়। সকালে উঠে এই পানিশূন্যতার কারণে মাথাব্যথা তৈরি করে।

ঘুমের সময় ঘাম ও শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে পানি হারানোর কারণে এই সমস্যা আরও বাড়ে।

দাঁত পিষে ঘুমানো (ব্রুক্সিজম) ও অন্যান্য: ঘুমের সময় দাঁত চেপে ধরা বা পিষে যাওয়ার কারণে চোয়াল ও মাথার পেশিতে টান পড়ে। সকালে উঠে এই টান মাথাব্যথায় রূপ নেয়।

হরমোনের ভারসাম্যহীনতা, নারীদের ক্ষেত্রে মাসিক, গর্ভাবস্থা বা মেনোপজের সময় হরমোনের ওঠানামায় সকালের মাথাব্যথা হতে পারে।

থাইরয়েডের সমস্যাও এর অন্যতম কারণ।

খাদ্যতালিকাগত সমস্যা: রাতে বেশি চা-কফি পান, অ্যালকোহল গ্রহণ বা প্রক্রিয়াজাত খাবার খেলে সকালে মাথাব্যথা হতে পারে।

পরিবেশগত কারণ: ঋতু পরিবর্তন, আবহাওয়ার চাপ বা অ্যালার্জেনের সংস্পর্শও সকালের মাথাব্যথা বাড়াতে পারে।

যখন ডাক্তার দেখানো জরুরি

যদি মাথাব্যথা নিয়মিত হয়, তীব্র হয় সঙ্গে যদি জ্বর বা বমি থাকে বা দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটায়, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।

বয়স পঞ্চাশের বেশি হলে নতুন মাথাব্যথার ক্ষেত্রে অবশ্যই ডাক্তার দেখানো উচিত।

সকালের মাথাব্যথা কমানোর উপায়

আরও পড়ুন

যেকোনো একদিকে মাথাব্যথা হওয়ার কারণ

গরমে মাথাব্যথা হওয়ার যত কারণ

রাতে ঘুমের সময়ে পায়ে অস্বস্তি হওয়ার কারণ