১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চিকেন প্যাটিস তৈরির রেসিপি

বিকালের নাস্তায় চায়ের সাথে জমবে বেশ।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2026, 01:42 PM

Updated : 26 Aug 2026, 02:57 PM

টিনের বাক্সে গরম গরম প্যাটিস খাওয়ার মনে করে যারা শৈশব বা তারুণ্যের স্মৃতিচারণ করেন, শুধু তাদের জন্যই নয়, বরং সব বয়সের জন্য মজার এই নাস্তা তৈরি করে তাক লাগিয়ে দিতে পারেন সকলকে।

আর এজন্য অনুসরণ করতে পারেন রন্ধনশিল্পী মিতা খানমের রেসিপি।

উপকরণ

মাংসের পুর তৈরিতে যা যা লাগবে

পদ্ধতি

প্রথমে একটি বড় বাটিতে ময়দা, লবণ ও চিনি দিয়ে মিশিয়ে, অল্প অল্প পানি দিয়ে রুটির মতো ডো তৈরি করে নিন।

বড় আকারে রুটি বেলে এরমধ্যে বাটার মেখে রোল বানিয়ে ফ্রিজে রেখে দিন ৩০ মিনিট।

তারপর রোল বের করে আবার রুটির মতো বেলে নিন।

এখন মুরগির মাংসের সাথে পুরের সব উপকরণ মাখিয়ে নিন। রুটির মধ্যে পুর দিয়ে পেটিসের আকারে ত্রিভূজের মতো কেটে ডিম ব্রাশ করে ওভেনে বেইক করুন ১৮০ থেকে ২০০ ডিগ্রিতে।

১৫ থেকে ২০ মিনিট পর বের করে নিলেই তৈরি মজাদার মচমচে চিকেন প্যাটিস।

আরও রেসিপি

রেসিপি: নার্গিসি কাবাব

সহজ নাস্তা ভেজিটেবল ললিপপ

রেসিপি: মালাই চপ