Published : 14 Aug 2025, 04:11 PM
মধ্যপ্রাচ্যের খাবার হিসেবে বাবা গানুশ পরিচিত। এর বাংলা অর্থ অনেকটা দাঁড়ায় ‘আদরনীয় পিতা’। যদিও এর উৎপত্তির কথা তেমন ভাবে জানা যায় না। তবে বেগুন ভর্তা করেই তৈরি করা হয়।
সাধারণত প্রধান খাবারের আগে ‘অ্যাপিটাইজার’ বা ‘সাইড ডিশ’ হিসেবে রুটি দিয়ে খাওয়া হয় বাবা গানুশ।
আর মজার স্বাদের এই খাবার তৈরির রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী মিতা খানম।
উপকরণ
গার্নিশ করার জন্য
পাপরিকা, পার্সলে এবং অতিরিক্ত অলিভ অয়েল।
পদ্ধতি
গ্যাসের চুলায়, ওভেনে বা গ্রিলে বেগুন চারদিকে ঘুরিয়ে ভালোভাবে পোড়ান যতক্ষণ না নরম ও বাইরের খোসা পোড়া হয়ে যায়।
১০ থেকে ২০ মিনিট রেখে ঠাণ্ডা করে খোসা ছাড়িয়ে নিন।
মিশ্রণ তৈরি
পোড়া বেগুন ভর্তা করে নিন। আবার ব্লেন্ডারেও ব্লেন্ড করে নেওয়া যেতে পারে।
এরপর তাহিনি, লেবুর রস, রসুন কুচি, লবণ ও অলিভ অয়েল মিশিয়ে দিন।
একটি পাত্রে ঢেলে ওপরে খানিকটা অলিভ অয়েল ছড়িয়ে দিন।
চাইলে সামান্য পাপরিকা ও পার্সলে ছিটিয়ে পরিবেশন করতে পারেন।
রুটি, পিটা ব্রেড, সালাদ বা গ্রিল্ড খাবারের সাথে পরিবেশন করুন।
আরও পড়ুন