১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মন মাতানো স্বাদে কাশ্মিরি কাবাব

সহজ রেসিপিতে মজার কাবাব নিজেই তৈরি করে নিতে পারেন।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2026, 02:57 PM

Updated : 11 Sep 2026, 03:32 PM

বিকেলের নাস্তা কিংবা অতিথি আপ্যায়নে ঝটপট রাজকীয় স্বাদ আনতে কাবাবের জুড়ি নেই।

তাই আজকের আয়োজনে থাকলো, রন্ধনশিল্পী মিতা খানমের কাশ্মিরি কাবাবের সহজ রেসিপি।

উপকরণ

  • মুরগির মাংসের কিমা: ২ কাপ
  • পেঁয়াজ বেরেস্তা: ১ কাপের ৩ ভাগের ১ ভাগ
  • আদা বাটা: ১ টেবিল-চামচ
  • রসুন বাটা: ১ টেবিল-চামচ
  • ধনে গুঁড়া: ১ চা-চামচ
  • জিরা গুঁড়া: আধা চা-চামচ
  • গরম মসলা গুঁড়া: আধা চা-চামচ
  • জয়ত্রী গুঁড়া: ১ চা চামচের ৩ ভাগের ১ ভাগ
  • টক দই: ২ টেবিল-চামচ
  • লেবুর রস: ১ টেবিল-চামচ
  • গোলমরিচ গুঁড়া: আধা চা-চামচ
  • চিলি ফ্লেক্স: ১ চা-চামচ
  • চিনি: সামান্য
  • লবণ: স্বাদমতো
  • তেল (ভাজার জন্য): ২ কাপ
  • কাবাব তৈরির কাঠি: ১০ থেকে ১২টি

পদ্ধতি

প্রথমে একটি বড় মিক্সিং বাটিতে মুরগির মাংসের কিমা নিন। এবার ভাজার জন্য রাখা তেল এবং কাবাবের কাঠি বাদে— পেঁয়াজ বেরেস্তা, আদা-রসুন বাটা, টকদই, লেবুর রস এবং বাকি সব গুঁড়া মসলা ও উপাদান একে একে কিমার সঙ্গে যোগ করুন।

হাত দিয়ে খুব ভালো করে মেখে মিশ্রণটি অন্তত আধা ঘণ্টার জন্য মেরিনেট করে রেখে দিন।

আধা ঘণ্টা পর মেরিনেট করা মাংসের মিশ্রণ থেকে এক মুঠো করে কিমা হাতে নিন। এবার কাবাব তৈরির কাঠির গায়ে কিমা চেপে চেপে সুন্দরভাবে লেপে দিন।

লম্বাটে আকারে কাশ্মিরি কাবাবের চিরাচরিত আকার দিয়ে সবগুলো কাঠি তৈরি করে নিন।

চুলায় ফ্রাইপ্যান বসিয়ে ২ কাপ তেল গরম হতে দিন। তেল মাঝারি গরম হলে মসলাসহ তৈরি করা কাবাবের কাঠিগুলো প্যানে ছেড়ে দিন।

এপিঠ-ওপিঠ উল্টে-পাল্টে চারপাশ সোনালি ও লালচে রং হওয়া পর্যন্ত সাবধানে ভেজে নিন। ভেতরটা ভালোভাবে সেদ্ধ হলে তেল ছেঁকে উঠিয়ে নিন।

পরিবেশন

একটি ছড়ানো পরিবেশন পাত্রে গরম গরম কাবাবগুলো সুন্দর করে সাজিয়ে দিন। এই মজাদার কাশ্মিরি কাবাব গরম পোলাও, বিরিয়ানি, মচমচে পরোটা কিংবা রুমালি রুটির সঙ্গে পরিবেশন করা যায়।

সঙ্গে এক বাটি পুদিনা পাতার চাটনি আর পেঁয়াজের রাখলে এর স্বাদ জমবে আরও খাসা!

আরও রেসিপি

টুনা কাবাব

চিকেন টেংরি কাবাব

গরুর মাংসের বাহারি রান্না