রসনা তৃপ্তিতে রুপচাঁদা মাসালা ফ্রাই
ভাত কিংবা পোলাওয়ের সাথে জমে যাবে বেশ।
রেস্তোরাঁয় গিয়ে নানান ধরনের মাছ ভাজা খেতে বেশ লাগে। তবে ঘরেও সহজে তৈরি করা যায় মাছের ফ্রাই।
রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী মিতা খানম।
উপকরণ
পদ্ধতি
প্রথমে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে, মাছের গায়ে দাগ কেটে নিন।
তেল বাদে সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে মাছের সাথে ভালোভাবে মেখে মেরিনেইট করে রেখে দিন আধা ঘণ্টা।
এবার চুলায় ফ্রাইপ্যান বসিয়ে তেল দিন।
গরম হলে মাছ উল্টেপাল্টে লাল লাল করে ভেজে নিন।
পরিবেশন পাত্রে সাজিয়ে পোলাও বা ভাতের সাথে পরিবেশন করতে পারেন মজাদার রুপচাঁদা মাসালা ফ্রাই।
আরও রেসিপি
