Published : 30 Jul 2025, 03:56 PM
সপ্তাহের একটি নির্দিষ্ট দিন ঘরে তৈরি মুরগির বা চিকেন টেন্ডার অনেক পরিবারের কাছেই অপরিহার্য। কখনও সবজির সঙ্গে, কখনও সালাদে আবার কখনও-বা স্যান্ডউইচে জুড়ে যায় এই সহজ ও উপাদেয় খাবারটি।
সাধারণত এই রেসিপির জন্য মুরগির টুকরোগুলোকে মসলা মিশ্রিত ময়দায় গড়িয়ে ডিমের মিশ্রণে ডুবিয়ে, এরপর ব্রেডক্রাম্বে মাখিয়ে ভাজা হয়।
তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের লেখক এবং রেসিপি উদ্ভাবক অ্যারিয়েল ক্লেইন রিয়েলসিম্পল ডটকম-এ প্রকাশিত এক প্রতিবেদনে নতুন উপাদানের সন্ধান দিয়েছেন। যা ডিম ছাড়াই মুরগির টেন্ডারকে আরও মচমচে ও রসালো করে তোলে।
আর এই উপাদানটি হল মেয়োনেইজ।
এক সন্ধ্যায় যখন ডাবল ব্যাচ মুরগির টেন্ডার তৈরি করছিলেন ক্লেইন তখন হঠাৎ করেই বুঝতে পারেন, ফ্রিজে আর ডিম নেই।
রান্না মাঝপথে ফেলে বাজারে যাওয়া সম্ভব ছিল না। ফলে সমাধানের খোঁজে ফ্রিজ তন্ন তন্ন করে খুঁজে পান একটি হাফ-ফুল মায়োনেজের বোতল।
প্রথমে একটু দ্বিধা থাকলেও, অন্য কোনো উপায় না থাকায় সেটিই ব্যবহার করেন ডিমের বিকল্প হিসেবে।
চমকপ্রদ বিষয় হল, রান্না শেষে দেখা যায় মুরগির টুকরোগুলো ঠিকঠাকভাবে ব্রেডক্রাম্বে লেপা হয়েছে, বাইরের অংশ সুন্দরভাবে ভাজা হয়েছে এবং ভেতরের মাংসটি রয়েছে রসালো ও কোমল।
অর্থাৎ মেয়োনেইজ কাজ করেছে দুটি দিক থেকেই। একদিকে এটি ছিল এক ধরনের বাইন্ডার, যা ব্রেডক্রাম্ব আটকে রেখেছে, অন্যদিকে এটি স্বাদের গভীরতা বাড়িয়েছে।
ক্লেইন বলছেন, “মায়োনেজের প্রধান উপাদান হল তেল ও ডিমের কুসুম, যা একসঙ্গে প্রচুর পরিমাণে চর্বি সরবরাহ করে। এই চর্বি খাবারের ভেতরের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।”
মেয়োনেইজে থাকা উচ্চ চর্বি উপাদান মুরগির মাংসের রস ধরে রাখে এবং বাইরের স্তরটি সোনালি রংয়ে ভাজা হতে সাহায্য করে। এটি ডিমের তুলনায় কিছুটা বেশি কার্যকর এবং স্বাদেও হালকা টকভাব যোগ করে। যা পুরো টেন্ডারকে আরও আকর্ষণীয় করে তোলে।
আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল যে, মেয়োনেইজ পরিমাণ মতো তেল ব্যবহার করা হয়। তাই বেইকিং হোক বা এয়ার ফ্রাই- দুই পদ্ধতিতেই মুরগির গায়ে সমানভাবে বাদামী রং পড়ে। এছাড়াও সেটি হয় আরও বেশি ‘ক্রিস্পি’ বা মচমচে।
মেয়োনেইজ নিরাপদ এবং ডিমের কার্যকর বিকল্প। বিশেষত যখন ডিম না থাকে বা কেউ ডিমে অ্যালার্জির কারণে এটি এড়িয়ে চলেন।
এক্ষেত্রে ক্লেইনের দেওয়া রেসিপি অনুসরণ করলে সহজেই তৈরি করা যায় এই বিশেষ টেন্ডার।
চাইলে হালকা তেলে প্যান ফ্রাইও করা যেতে পারে। তবে বেইকিং বা এয়ার ফ্রাই’তে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়।
এই রেসিপির সবচেয়ে বড় সুবিধা হল- এতে বাড়তি তেল লাগে না, স্বাদে ভিন্নতা আসে এবং যারা ডিম খেতে চান না, তাদের জন্যও এটি একটি দারুণ বিকল্প।
লেখক অ্যারিয়েল ক্লেইনের মতে, “মেয়োনেইজের ঘন ও মসৃণ গঠন ব্রেডক্রাম্বকে মুরগির গায়ে সমানভাবে আটকে থাকতে সাহায্য করে এবং এটি ডিম ছাড়াই একটি নিখুঁত টেন্ডার তৈরি করে দেয়।”
আরও পড়ুন