Published : 24 Aug 2022, 04:28 PM
ত্বক পরিচর্যার সব ফলাফল বৃথা যাবে যদি বাজে অভ্যাস বাদ দেওয়া না যায়।
নিউ ইয়র্কের মাউন্ট সাইনাই হাসপাতালের সহযোগী অধ্যাপক চর্মরোগ বিশেষজ্ঞ ডা. জোশুয়া জাইখনার ত্বক ভালো রাখতে কিছু বদঅভ্যাস বাদ দেওয়ার পরামর্শ দেন ইটদিস নটদ্যাট ডটকমে প্রকাশিত প্রতিবেদনে।
সানস্ক্রিন ব্যবহার না করা: সূর্যের অতি বেগুনি রশ্মি ত্বকে বয়সের ছাপ বাড়ায় ও ক্যান্সারের সৃষ্টি করে। নিয়মিত সানস্ক্রিন ব্যবহার ত্বকে বলিরেখা পড়ার ঝুঁকি কমায়। সকালে দাঁত মাজার পরেই এসপিএফ ৩০ সমৃদ্ধ সানব্লক ব্যবহার করা উচিত।
ব্রণ খোঁচানো: ব্রণ একটা সাধারণ সমস্যা। এটা খোচাখুচি করা ভালো চেয়ের ক্ষতি করে বেশি। অযথা ব্রণ না খুঁচিয়ে বরং গোড়া থেকে এর সমাধান করার জন্য স্যালিসাইলিক অ্যাসিড বা বেঞ্জয়েল পারক্সাইড ভিত্তিক চিকিৎসা নেওয়া উচিত।
ব্রণ থেকে বাঁচতে কেবল আক্রান্ত স্থানে নয় বরং সারা মুখেই এর সুরক্ষার ব্যবস্থা নিতে হবে।
চুলকানো: ত্বকে অনেক সময় ছোট ছোট লালচে ফোট হয়, যা চুলকালে আরও জ্বলুনির সৃষ্টি করে। এটা দূর করার দুটি সহজ উপায় হল- আক্রান্ত স্থানে ভেজানো ঠাণ্ডা কাপড় দিয়ে ঢেকে রাখা অথবা কাপড়ে বরফ পেঁচিয়ে চাপ প্রয়োগ করা। এতে করে সাময়িকভাবে চুলকানি ও জ্বলাপোড়া কমে। এছাড়া এর জন্য ব্যবহৃত ওষুধ ২৪ ঘন্টার মধ্যে সমস্যা কমায়।
মুখ ঠিক মত না ধোয়া: ত্বকের যত্নে মুখ সঠিকভাবে পরিষ্কার করা মূল ভূমিকা পালন করে। এতে ময়লা, মেইকআপ, তেল ও দূষণ ইত্যাদি দূর হয়। মুখ ঠিক মতো পরিষ্কার না করলে ব্রণ, প্রদাহ, সংক্রমণ, ব্রেক আউট এমনকি অকালে বয়সের ছাপ পড়তে পারে।
গরম পানিতে লম্বা সময় গোসল করা: দীর্ঘক্ষণ গরম পানিতে গোসল করা ত্বকের প্রয়োজনীয় তেল শুষে নেয় এবং ত্বকের সুরক্ষার স্তরকে ব্যাহত। কুসুম গরম পানিতে ১০ মিনিট বা তার কম সময় ধরে গোসল করা উচিত। গোসলের পরপরই আর্দ্রতা ধরে রাখতে ময়েশ্চারাইজার ব্যবহার করার অভ্যাস গড়তে হবে।
ছবির মডেল: আরিয়ানা জামান এলমা। মেইকআপ: আরিফ। ফটোগ্রাফার: তানভির খান। ছবি সৌজন্যে: ত্রয়ী ফটোগ্রাফি স্টুডিও।
আরও পড়ুন
তৈলাক্ত ত্বক আরও তৈলাক্ত করে যেসব উপাদান