তরুণ লেখকদের প্রতি আনি আর্নোর দুটি পরামর্শ
এবছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন ফরাসি ঔপন্যাসিক আনি আর্নো। ৬ অক্টোবর পুরস্কার ঘোষণার দিনই টেলিফোনে এ সাক্ষাৎকারটি রেকর্ড করা হয়। সাক্ষাৎকার নিয়েছেন নোবেল প্রাইজ আউটরিচের ক্লেয়ার পেইটকা। সূত্র: নোবেল প্রাইজ ডট ওআরজি
আনি আর্নো: হ্যালো?
ক্লেয়ার পেইটকা: শুভ দিন বা শুভ সন্ধ্যা। আমি কি আনি আর্নোর সঙ্গে কথা বলছি?
আনি আর্নো: হ্যাঁ, এটা আমিই। আপনাকেও শুভ সন্ধ্যা।
ক্লেয়ার পেইটকা: শুভ সন্ধ্যা। আমার নাম ক্লেয়ার পেইটকা। আমাদের এখানে প্রতিবছর নতুন বিজয়ীদের সঙ্গে টেলিফোনে সংক্ষিপ্ত সাক্ষাৎকার নেওয়ার একটি রেওয়াজ রয়েছে। চটজলদি কিছু কথাবার্তার জন্য আপনাকে কী পাওয়া যাবে?
আনি আর্নো: এখন?
ক্লেয়ার পেইটকা: হ্যাঁ, এখনই!
আনি আর্নো: হ্যাঁ, অবশ্যই। অবশ্যই।
ক্লেয়ার পেইটকা: প্রথমত, নোবেল পুরস্কার পাওয়ার জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আমি বুঝতে পারছি আপনি মাত্রই একটি সংবাদ সম্মেলন করে এসেছেন!
আনি আর্নো: হ্যাঁ।
ক্লেয়ার পেইটকা: আমি কি জানতে পারি, পুরস্কার পেয়ে কেমন লাগছে আপনার? মনে হচ্ছে খুব ব্যস্ত একটা দিন কেটেছে।
আনি আর্নো: হ্যাঁ, অর্ধেক দিন, যেহেতু আনুমানিক একটার দিকে আমি জানতে পেরেছি যে আমিই পুরস্কারটি পেয়েছি। সংবাদ সম্মেলন ভালোই হয়েছে, কারণ আমি মনে হয় উত্তর দিয়েছিলাম এই পুরস্কারটি আমার জন্য কী অর্থ বহন করছে। এটি একটি বড় দায়িত্ব এবং একইসঙ্গে সম্মানেরও। কিন্তু স্পষ্টত এই সম্মান পেয়ে লেখালেখিতে যুক্ত থাকার কারণে আমার দায়িত্ব আরও বেড়েছে।
আমি তখন রান্নাঘরে ছিলাম। ওখানে একটা রেডিও আছে। রেডিও শুনছিলাম, কারণ আমি আসলে জানতে চাচ্ছিলাম এই বছর নোবেল পুরস্কার কে জিতলো!
ক্লেয়ার পেইটকা: ঠিক তাই। বেলা একটায় যখন পুরস্কার ঘোষণা করা হয় তখন আপনি কোথায় ছিলেন?
আনি আর্নো: শুনুন, আমি তখন রান্নাঘরে ছিলাম। ওখানে একটা রেডিও আছে। কান পেতে রেডিও শুনছিলাম, কারণ আমি আসলে জানতে চাচ্ছিলাম এই বছর নোবেল পুরস্কার কে জিতলো। এইতো!
ক্লেয়ার পেইটকা: আর এটা ছিলেন আপনি!
আনি আর্নোঃ হ্যাঁ, এটা আমি ছিলাম!
ক্লেয়ার পেইটকা: কী দারুণভাবেই না সংবাদটি পেলেন!
আনি আর্নো: হ্যাঁ, অবশ্যই এটা বিস্ময়কর ব্যাপার। আরও বেশি বিস্ময়কর কারণ আমি একা ছিলাম। এটা এমন যেন…আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। ধরুন আপনি মরুভূমিতে রয়েছেন এবং তখনই আকাশ থেকে একটা ডাক এলো। এই অনুভূতিই তখন আমার হয়েছিল।
ক্লেয়ার পেইটকা: কী মজার গল্প! যাইহোক, আপনার বিশাল রচনা-সম্ভার রয়েছে। কেউ যদি আপনার কাজগুলো আবিষ্কার করতে চায়, তাহলে কোথা থেকে শুরু করবে?
আনি আর্নো: আপনি জানেন, আমি মনে করি আমার বইগুলো একটা আরেকটার সঙ্গে মিল নেই। বিষয় ও উপকরণ উভয়ই এবং মাঝেমধ্যে লেখার দৃষ্টিভঙ্গিতেও মিল নেই। তাই এটা বলা একটু কঠিনই, বয়স্ক ও তরুণদের জন্য ভিন্ন পরামর্শ হতে পারে। কিন্তু যে বইটি সম্ভবত সবাইকে একত্রিত করতে পারে সেটি হলো ‘দ্য ইয়ার্স’। হ্যাঁ, এ বইটিই।
ক্লেয়ার পেইটকা: আচ্ছা! আপনি তরুণদের কথা উল্লেখ করলেন। তরুণ লেখকদের জন্য কি আপনার কোনো বার্তা রয়েছে? বিশেষত তাদের জন্য যারা মাতৃভাষায় লেখে?
আনি আর্নো: আমি মনে করি আমরা যখন লিখি, যেটা গুরুত্বপূর্ণ তা হলো প্রচুর পরিমাণে পড়া। মাঝে মধ্যে তরুণরা বলে, ‘ধুর, আমি পড়বো না…শুধু লিখবো!’ আচ্ছা, না। এটা সম্ভব নয়। আপনাকে প্রচুর পরিমাণে পড়তে হবে। এবং দ্বিতীয় বার্তাটি হলো আমি তাদেরকে বলবো শুধু ভালো লেখার চেষ্টা নয় বরং সততার সঙ্গে লিখো। দুটো এক বিষয় নয়।
ক্লেয়ার পেইটকা: খুবই সুন্দর পরামর্শ।
আনি আর্নো: একদম!
ক্লেয়ার পেইটকা: আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় নিয়ে আমার সঙ্গে কথা বলার জন্য। আমরা আশা করছি ডিসেম্বরে স্টকহোমে আপনাকে দেখতে পাবো।
আনি আর্নো: হ্যাঁ!
ক্লেয়ার পেইটকা: আবারও ধন্যবাদ এবং আমার শুভেচ্ছা জানাচ্ছি!
আনি আর্নো: আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
ক্লেয়ার পেইটকা: বিদায়।
আনি আর্নো: বিদায়।
কিডজ ম্যাগাজিনে বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনি, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!
