২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাতা মাথায় সকাল দুপুর

বর্ষাকাল তো একদম জোরেশোরে আমাদের মাঝে এসে পরেছে। যেদিন বৃষ্টির নাম গন্ধও থাকে না সেদিন আবার খা খা রোদ। এমন দিনে ছাতা ছাড়া আর উপায় আছে বলো? তাই তো আজকে নিজে করিতে আমরা একটা ছাতা আঁকা শিখবো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>>আজিজি ফাওমি খান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2015, 04:21 PM

Updated : 12 Oct 2022, 04:00 PM

যা যা লাগবে—

১। সাদা কাগজ

২। পেন্সিল

৩। ইরেজার

৪। সার্পনার

৫। রঙ

 

যেভাবে করব--
ধাপ ১- প্রথমে একটি উপবৃত্ত আঁকি।

ধাপ ২- এবার উপবৃত্তটির নিচের অংশে ছবির মত করে তিনটি অর্ধবৃত্ত রেখা টানি। এটি আমাদের ছাতার উপরের অংশ।

 

ধাপ ৩- এবার নিচে একটি লম্বা করে মোটা একটা রেখা টানি। এটি ছাতার লাঠি।

ধাপ ৪- এবার একদম নিচে ছাতার হাতল এঁকে ফেলি।

ধাপ ৫- এবার ছাতার শীর্ষে ছবির মত করে কোনাকার মাথা আঁকি।

দেখেছো, কত সহজেই হয়ে গেল আমাদের ছাতা। এবার এটাকে রঙ করার পালা।

আমার ছাতাটির রঙ লাল আর গায়ে হলুদ পলকা ডট। তোমাদের ছাতার রঙ কী?