পাকা ফলের মধুর রসে
বাজার ভরে গেছে মিষ্টি-মধুর ফলে। ফল খেয়ে মুখ রঙিন করে যখন সবাই ঘুরছিই, চল ফল আঁকাও শিখে ফেলি।
আজ আমরা শিখবো কীভাবে খুব সহজে আম আঁকা যায়--
ধাপ ১- প্রথমে একটি উপবৃত্ত আঁকি। উপবৃত্তটি আড়াআড়ি হবে।
ধাপ ২- এরপর উপবৃত্তটি উপরের দিকে রেখে সেটিকে ঘিরে আরেকটি উপবৃত্ত আঁকি। তবে এই উপবৃত্তটির নিচের দিকটা একটু সরু হবে।
ধাপ ৩- এবার নিচের দিকে আমের উঁচু অংশ এঁকে ফেলি ছবির মত করে।
ধাপ ৫- আম আঁকা শেষ। এবার আমের পাতা আঁকার পালা। প্রথমে পাতার শিরা আঁকি।
ধাপ ৬- এবার পাতাটা এঁকে ফেলি। সাথে পাতার উপশিরাগুলোও।
আম আর আমের পাতা আঁকা শেষ। চলো এবার রঙ করে ফেলি আমটিকে।
আমাদের আমটি কাঁচাপাকা। তাই একটু লাল, একটু হলুদ আর একটু সবুজ। তোমাদের আমাদের রঙ কী?
