২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নানুবাড়ির মজা

কালকে যাবো নানুরবাড়ি ভোর সকালের ট্রেনে, এই খুশীতে ঘুম আসেনা রাত হয়েছে জেনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> তানজিনা আলম প্রিয়া

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2015, 04:54 PM

Updated : 25 Apr 2022, 01:30 PM

নানুরবাড়ি মধুর হাড়ি কত রকম সুখ,
সেখানে সবাই সুখি মানুষ, সবার হাসি মুখ।

নানুমণির হাতের পিঠা, নানাভাই এর গল্প,
শেষ হয়ে এলে চেঁচিয়ে উঠি কেন এতো অল্প ?

নানুবাড়ির উঠোনেতে হরেক রকম গাছ,
পাশেই পুকুর সেথায় আছে নানা জাতের মাছ।

ভর দুপুরের তপ্ত রোদে আম-জাম পেড়ে খাই,
বড় পুকুরে সাঁতার কেটে ওই পাড়েতে যাই।

দিন কেটে যায় মজায় মজায় যখন ফেরার পালা,
বিদায় বেলায় চোখে পানি সে কি এক জ্বালা।