একটি দেশ
দুখের কোনো কাহিনি নেই সবাই যেন সুখি কল্পনাতে এই ছবিটা দেয় যে শুধু উঁকি।
ছোট্ট একটি দেশের কথা, মিষ্টি মধুর নাম,
সবুজ শ্যামল রূপবতী, রূপের অনেক দাম।
বুকটি জুড়ে কোমল জলের, আঁকাবাঁকা নদী
নিথর ঢেউয়ে শান্তরূপে, বইছে নিরবধি।
সকাল হলেই তীরে তীরে, মাঝির ডাকাডাকি,
মাঝে মাঝে কল্পনাতে এই ছবিটা আঁকি।
সেই দেশেররই আকাশ যেন সবার মাথার ছাতি,
শুভ্র সাদা কখনো বা নীলের মাতামাতি।
সকালবেলায় সুয্যিমামা ছড়ায় আলো পুবে,
সন্ধ্যাবেলায় রং ছড়িয়ে, পশ্চিমে যায় ডুবে।
আকাশ জুড়ে লালের ছোঁয়া, কে করেছে বলি?
এই ছবিটায় কল্পনাতে, ছুঁয়ে দিলাম তুলি।
বাতাস বহে সেই দেশেতে মিষ্টি মধুর সুরে
প্রজাপতির পিছে পিছে শিশুদের দল ঘুরে
দখিণ হাওয়ায় স্নিগ্ধ ছোঁয়ায় সবাই ওঠে মেতে
সেই বাতাসে ঢেউ খেলে যায় সবুজ ধানের ক্ষেতে
দুখের কোনো কাহিনি নেই সবাই যেন সুখি
কল্পনাতে এই ছবিটা দেয় যে শুধু উঁকি।
