২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মৌমাছির কামড়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রেবেকা ইসলাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2015, 04:11 PM

Updated : 25 Apr 2022, 01:27 PM

চেহারাটা গোলগাল, মোটা তাজা সাব্বির

চাচা হয় রাতুলের মামা নাকি রাব্বির।

ঢিল মেরে মৌচাকে করে এক কাহিনী,

তেড়ে আসে এক-ঝাঁক মৌমাছি বাহিনী।

নিয়ে যায় তাড়িয়ে পুকুরের ওধারে

একমনে হাত তুলে, ডেকে যায় খোদারে।

মাথা , মুখ, গলা ,পিঠে খুব দিল কামড়ে

ঘোড়া দেখে গাধাকে আম বলে জামরে।

লোকে খুব হেসে যায়, বলে কী মাতালে?

হলো বাবু ভর্তি জেলা হাসপাতালে।

আছে তিন তলাতে তের নং রুমেতে

রাত যায় উ উ করে, দিন কাটে ঘুমেতে।