২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চড়ুই পাখি  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>>রেবেকা ইসলাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2015, 05:51 PM

Updated : 25 Apr 2022, 01:26 PM

চড়ুই পাখি চড়ুই পাখি

এত্ত করি ডাকাডাকি ,

এদিক ওদিক ছুটোছুটি

এই যে তোমার ছবি আঁকি।

চড়ুই পাখি চড়ুই পাখি

তোমার জন্য বসে থাকি,

একটু হাঁটে, একটু উড়ে

ওই টে তোমার ছানা নাকি ?

চড়ুই পাখি চড়ুই পাখি

আমি তোমার বন্ধু নাকি?

তবুও তুমি দাওনা ধরা

নিত্য আমায় দিচ্ছো ফাঁকি।