নতুন খাবার
কম্বলের অম্বল
কেরোসিনের চাটনি,
চামচের আমচুর-
খাইছ নি নাৎনি?
আমড়া- দামড়ার
কান দিয়ে ঘষে নাও,
চামড়ার বাটিতে
চটকিয়ে কষে খাও!
শেয়ালের ন্যাজ
গোটা দুই প্যাঁজ
বেশ করে ভিজিয়ে,
ঘুট্ করে খেয়ে ফেল!
মুখে কোন কথা এল?
কি মজার চীজ্ই এ?
ঝুমকো লতার পাতা
লাল পুতুলের মাথা
বেঁধে কারো টিকিতে,
ঢেঁকিতে বেশ করে
পাঁড় দিয়ে তার পরে
খেয়ো মেখে সিকিতে!
দাদার গায়ে কাদা
সাথে ছেঁচা আদা
খুব কষে মাখিয়ে,
বেরালীর নাকে
কিংবা কারু টাকে-
খেয়ো দেখি নেচি করে পাকিয়ে!
