২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টি ভেজা দিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> শিবুকান্তি দাশ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2015, 03:15 PM

Updated : 22 Aug 2022, 12:15 PM

ভর দুপুরে বৃষ্টি  এলো ঝমঝমা ঝম ঝম
ঘরের ভেতর আটকে থাকা বিচ্ছিরি একদম
জানলা খুলে বাইরে তাকাই দেখি দূরের মাঠ
সারি সারি নৌকা বাধা কর্ণফুলির ঘাট।

পাতায় পাতায় বৃষ্টি পড়ে জাগে শিহরণ
মেঘ উড়ে যায় ঝাঁকে ঝাঁকে দূর পাহাড়ের বন
এমন সময় বুকের ভেতর উথাল পাতাল ঢেউ
একলা আমি যাই হারিয়ে কোথাও নেই কেউ ।

পায়ে পায়ে যাই এগিয়ে ফুলের বাগানটাই
ফুলে ফুলে মৌমাছিরা গুনগুনিয়ে গায়
সন্ধ্যাকাশে ফুটছে তখন হাজার তারার আলো
বৃষ্টি ভেজা দিনটা আমার কাটলো ভীষণ ভালো।