২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>>শিবুকান্তি দাশ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2015, 06:14 PM

Updated : 22 Aug 2022, 12:13 PM

সবাই যখন স্কুলে যায়
বই খাতা নিয়ে রোজ
এমন সময় জানো কোন ছেলে
পাখিদের করে খোঁজ?

পাঠশালা তার ভাল্লাগে না
পড়ায় বসে না মন
জল পড়ে, পাতা নড়ে
তাই দেখে সারা ক্ষণ।

দুপুর যখন খাঁ খাঁ করে
সবাই ঘুমায় ঘরে
কোন ছেলেটির মনটি তখন
থাকে তেপান্তরে।

আকাশে যখন হাজার তারার
মেলা বসে যায় রাতে
চাঁদ মামা এসে কথা বলে যায়
বলো দেখি কার সাথে?

কলকল তানে নদী বয়ে যায়
রং ছড়িয়ে যায় রবি
সব কিছু তাঁর কাব্য খাতায়
থরে থরে আঁকা ছবি।

ঠাকুর  বাড়ির ছোট ছেলে তিনি
নোবেল জয়ের কবি
তিনি বাঙালির গর্ব গৌরব
অস্থি মজ্জা সবই।