দাদু
দাদু আমার শান্ত সুবোধ থাকেন ঘরে একা সকালবিকাল দাদুর কাছেই নামতাগুলো শেখা।
চুলগুলো সব পাকা দাদুর
ছাঁট দেওয়া গোঁফদাড়ি
ভালোবাসেন খেতে তিনি
ভেজিটেবল কারি।
খড়ম পায়ে হাঁটেন দাদু
ঠুকঠুকিয়ে লাঠি
পাঞ্জাবি আর পায়জামাতে
দারুণ পরিপাটি।
বয়স নাকি হাজার রকম
ঝুটঝামেলার মূলে
সকল সময় যান যে তিনি
অষুধ খেতে ভুলে।
মাঝে মাঝে কী যে ভাবেন
চক্ষু দুটি বুজে
বলেন, ওরে পাচ্ছি নাকো
ঘরের চাবি খুঁজে।
