প্রাচীন মানুষখেকো মানুষেরা
আচ্ছা, তোমরা কি জানো ক্যানিবলিজম মানে কী? আজ চল আমরা ক্যানিবলিজম নিয়ে কিছু শিখি, কেমন?
ক্যানিবলিজম এর সাধারণ অর্থ হচ্ছে, নরমাংস ভক্ষণ করা। আরও সহজ ভাষায় বলতে গেলে, এর মানে হচ্ছে এটি মানুষের এমন একটি অদ্ভুত অস্বাভাবিক আচরণ যেখানে সে কখনও ক্ষুধা নিবারণে আবার কখনও একান্তই নিজের ইচ্ছায় আরেকজন মানুষের মাংস খেয়ে থাকে। বিভিন্ন মতবাদ অনুসারে এটা বিভিন্ন প্রাণীর ক্ষেত্রেই হয়ে থাকে।
এখন খুব স্বভাবতই তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই ক্যানিবলিজম শব্দটি কোথা থেকে আসলো কিংবা কোন অঞ্চল থেকেই বা এর শুরু, তাই না? তাহলে শোন। ক্যানিবলাইজ শব্দটি যা ক্যানিবলিজম থেকে এসেছে এর শাব্দিক অর্থ হল সামরিক কোনো অংশের পুনোৎপাদন। এই ক্যানিবলিজমের চর্চা মূলত শুরু হয়েছে লিবিয়া এবং কঙ্গো নামক দুইটি ভিন্ন দেশ থেকে। এরা খুবই গরীব আর যুদ্ধ বিগ্রহে নির্যাতিত জাতি। তারা একান্ত নিরুপায় হয়েই এক সময় খাদ্যের অভাবে নিজ সহযোগীদের হত্যা করে ভক্ষণ করা শুরু করে শুধু নিজেরা বেঁচে থাকার জন্যে। আর পরবর্তীতে এইটাই তাদের সংস্কৃতির এক বিশেষ অংশ হয়ে দাঁড়ায়। খুব অদ্ভুত, তাই না?
তবে জানো, আশ্চর্যজনক হলেও এটা অস্বীকার করা যায় না যে এই খুবই অসহনীয় ব্যাপারটা মানব জাতির ইতিহাসে বহুযুগ ধরে চলে আসছে। সমারসেট নামক একটি জায়গায় গফের গুহাতে এমন অনেক প্রমাণ পাওয়া যায়। সেখান থেকে দেখা গিয়েছে, অনেক অনেক কাল আগে থেকে এখানে মানুষের মৃত দেহ নিয়ে চলেছে বহু ধরনের পৈশাচিক রীতি। লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের গবেষক, ডাক্তার বেলো সেখানে প্রায় ১৪৭০০ বছরের পুরানো এক মাথার খুলি পান যেটা কিনা পানি কিংবা অন্যান্য তরল পানের জন্যে সেইসময় ব্যাবহার করা হত! হতে পারে এই খুলি তাদের কোনো স্বজনের, স্বজনকে ভালোবেসে স্মরণ করার এই অদ্ভুত আচার তারা পালন করত। আবার এমনও হতে পারে এই খুলিগুলো কোনো শত্রুর। শত্রুকে পরাভূত করে নিজেদের বীরত্ব জাহির করতে তারা এভাবে খুলিকে পানের পাত্র হিসেবে ব্যাবহার করত। তবে কোনটা যে সত্য সেটা এতদিন পর আর নিশ্চিত করে বলা সম্ভব না।
লাইমস্টোন নামক এক গুহাতেও এইরূপ প্রচুর প্রমাণ পাওয়া যায়। সেখানে এক জায়গায় দলা পাকানো অবস্থায় প্রায় আধ ডজন মানুষের হাড় এবং অন্যান্য প্রাণীর খুলি ও হাড় পাওয়া যায়। এসব থেকে অবশ্য ক্যানিবালিজমের বিষয়টা ঠিকই নিশ্চিত করা যায়।
পরবর্তীতে এইসব হাড়গোড়গুলোকে এলোমেলো অবস্থায় সরিয়ে জায়গাটাকে পর্যটন কেন্দ্র হিসেবে ব্যবহারের উপযোগী করে গরে তোলা হয়। তবে যেভাবেই যাই করা হোক না কেন, মাথার খুলিসহ মানুষের বাকি দেহাবশেষ এর অবশিষ্টাংশ যথেষ্ট ভালো অবস্থাতেই গবেষণার জন্যে সংরক্ষণ করা হয়। গবেষক বেলো বলেন, ‘সেইসব মানুষের দেহাবশেষের বিভিন্ন অংশ এখন গবেষণার বিষয় হিসেবে ব্যবহৃত হচ্ছে।’ বিভিন্ন গবেষণার পর এটা সুনির্দিষ্টভাবে প্রমাণিত হয়েছে যে এরা সকলেই ক্যানিবালিজমের শিকার!
আইএফএল সায়েন্স-এর ওয়েবসাইট অবলম্বনে
