২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘের বাড়ি

সত্যি যাবো আজ বিকেলেই চড়ে হাওয়ার গাড়ি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চন্দনকৃষ্ণ পাল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2015, 05:19 PM

Updated : 25 Apr 2022, 01:17 PM

হঠাৎ করেই মেঘরা এসে

ঝাঁপিয়ে পড়ে একি

মেঘের বাড়ি কোথায় এসো

একটু খুঁজে দেখি।



চৈত্র মাসের ঝাঁঝালো রোদ

হঠাৎ লুকোয় মুখ

ঠান্ডা বাতাস গায়ে লাগে

কী যে দারুণ সুখ।



কথা হলো কোথা থেকে

আসে উড়ে মেঘ

সঙ্গে থাকে ঝড়ো হাওয়া

ভীষণ রকম বেগ।



কাছে পিঠে হয়তো বাড়ি

যখন তখন তাই

আকাশ ভরে উড়তে থাকে

কালো মেঘের ছাই।



মেঘের কনে বলছি তোমায়

যাবো তোমার বাড়ি

সত্যি যাবো আজ বিকেলেই

চড়ে হাওয়ার গাড়ি।