২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছবি : ফাইন্ডিং নিমো

পরিচালক : অ্যান্ড্রু স্ট্যান্টন, লি উনরিচ ধরন : এনিমেশন/ অ্যাডভেঞ্চার ভাষা : ইংরেজি প্রকাশ : ২০০৩ প্রযোজনা : ওয়াল্ট ডিজনি, পিক্সার এনিমেশন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>>নাবীল জাহান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2015, 03:45 PM

Updated : 25 Apr 2022, 01:16 PM

কাহিনী সংক্ষেপ : গ্রেট ব্যারিয়ার রিফ এর নাম তো তোমরা অবশ্যই শুনেছো। অস্ট্রেলিয়ার সমুদ্র উপকূলের এই জায়গাটা কিন্তু খুব বিখ্যাত। কেন বিখ্যাত? এখানকার বিচিত্র রঙের প্রাণীদের জন্য। এই গ্রেট ব্যারিয়ার রিফে যে কতো রকমের মাছ আর প্রবাল আছে, আর সেগুলো যে কী সুন্দর! মাছ আর প্রবালগুলো যেন একটু বেশিই রঙিন। আর এখানেই বাস করতো এক ক্লাউন মাছ আর তার ছেলে। বাবা ক্লাউন মাছের নাম মারলিন। আর ছেলে মাছের নাম হলো নিমো। হ্যাঁ, ও-ই আমাদের ছবির নায়ক--নিমো।

ছোটবেলায় এক মারাত্মক দুর্ঘটনায় নিমো তার মাকে হারায়। তারপর থেকে তার বাবা আর সেই তাদের দুজনের সবকিছু। দুজন দুজনকে যে কী ভালোবাসে! নিমো ছিলো ওর বাবার চোখের মণি আর পানির নিচের রাজ্যেও তো দুষ্টু দুষ্টু বড়ো মাছেদের কোনো অভাব নেই। তাই মারলিনও নিমোকে সবসময় চোখে চোখে রাখতো। কিন্তু বরাত যদি মন্দ হয় তাহলে কি আর কারো কিছু করার থাকে! সব সময় কি আর ছেলেকে দেখে টেখে রাখা যায়। একদিন এক কু¶ণে এক ডুবুরির হাতে ধরা পড়ে গেলো নিমো। তারপর নানা জায়গা পার হয়ে নানা হাত ঘুরে নিমো শেষমেশ গিয়ে ঠাঁই নিলো এক দাঁতের ডাক্তারের আ্যকুরিয়ামে। আর সেখানে তার সাথে দেখা হলো সাগরের রাজ্যের যতোসব বিচিত্র মাছেদের সঙ্গে।

ওদিকে নিমোর বাবা মারলিন তো ছেলেকে হারিয়ে একেবারে পাগলই হয়ে গেলো। সে কী আর নিমোকে ভালোবাসে না! এখন কি আর সে বসে থাকবে? মোটেই না। এই পৃথিবীতে নিমো ছাড়া তার যে আর কেউ-ই নেই। না, আর এক সেকেন্ডও দেরি করা যাবে না। ডরি নামের একটা ট্যাং মাছকে নিয়ে সে এবার বেরিয়ে পড়লো তার ছেলের খোঁজে। এই ডরিকেও কিন্তু তোমাদের খুব ভালো লাগবে। খুবই সহজ সরল ধরনের ট্যাং মাছ সে। আর মজার কথা কি জানো? কোনো ঘটনাই সে বেশি¶ণ মনে রাখতে পারে না। আর তাই নিয়ে ওদের এই অভিযানে যে কী কী সব মজার মজার ঘটনা ঘটতে লাগলো।

আচ্ছা, বলো তো, যার বাবা ছেলেকে এত ভালোবাসে, সেই ছেলেও কি তার বাবাকে মোটেও ভালোবাসেনা? নিমো কি আর শুধু শুধু বসে থাকবে আর ওর লেজ নাড়াবে? মোটেও না। নিমোও তার বাবার কাছে ফিরে যাওয়ার জন্য প্ল্যান কষতে শুরু করলো। কিন্তু সে কী আর এতই সোজা। প্ল্যান কষলো আর দাঁতের ডাক্তারের অ্যাকুরিয়াম থেকে সোজা ওর বাবার কাছে সাগরে চলে যেতে পারবে নিমো? আর মারলিন ডরিকে নিয়ে বের হলো বলেই ডাক্তারের অ্যাকুরিয়াম থেকে বীর বিক্রমে নিমোকে উদ্ধার করে বেরিয়ে আসতে পারবে? তাহলে কী হবে? খুব জানতে ইচ্ছে হচ্ছে? তবে আর কী, মাছেদের রঙিন জগতের বাপ-বেটার ভালোবাসার গল্প নিয়ে তৈরি মিষ্টি এই ছবিটা দেখে নাও। তাহলেই তো জানতে পারবে, শেষমেশ কী জুটলো নিমোর কপালে।