বৈশাখী মামা
সব্বাই গান গায়
“এসো বৈশাখ...”
এই “এসো” আম, লিচু
নয় পুঁইশাক!
তারপরও আমাদের
প্রিয় ছোট মামা...
সবকিছুতেই তার
অভিযোগনামা!
তার কাছে বৈশাখ
মানে ঝড় বৃষ্টি
কাদা জল মাখামাখি
কী যে অনাসৃষ্টি!
বৈশাখ আসা মানে
মামীর ঘ্যান ঘ্যান
সাদা শাড়ি লাল পাড়
দ্যান, কিনে দ্যান!
বৈশাখ নিয়ে দাবী
মামা করে পেশ
“আয়োজন ফায়োজন
সব হোক শেষ!
তবে ইয়ে... হালখাতা,
থাক সন্দেশ!”
