গরু আঁকি তাড়াতাড়ি
কেমন আছ ছোট্ট বন্ধুরা?
আজ আমরা সহজে গরু আঁকা শিখব। গরুকে চেন তো তোমরা? গরু একটি গৃহপালিত পশু। গরু আমাদের হাল চাষে সাহায্য করে, দুধ দেয়।
১। প্রথমে একটা উপবৃত্ত আঁকি।
২। এখন উপবৃত্তের উপরে বাম পাশে আঁকব গরুর মাথা।গরুর মাথাটা হবে অনেকটা চতুর্ভুজের মত।
৩। এখন আমরা গরুর মাথার মধ্যে এঁকে ফেলি দুটো চোখ।
৪। এখন মাথার দুপাশে আঁকব গরুর দুটি কান।
৫। এখন ছবির মত করে গরুর মুখ আর সামনের দুই পা এঁকে ফেলি।
৬। এবার ছবিতে যেমন দেখতে পাচ্ছি ঠিক সেভাবে, সামনের দুই পায়ের বাম পাশে পেছনের দুই পা এঁকে ফেলি।
৭। এবার আঁকি গরুর লেজ। হয়ে গেল আমাদের গরু।
৮। এবার গরুটিকে রঙ করা যাক।
আমাদের গরুটির রঙ বাদামী আর উপরে লালচে রঙের ছোপ। তোমাদের গরুটা কি রঙের বলো তো?
