২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়ীর ছেলে

বিলের ধারে ছিল যে এক গল্পবুড়ীর বাড়ি; ছেলেটা তার হারিয়ে গেছে সোনার উঠোন ছাড়ি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> আজিজি ফাওমি খান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2015, 11:00 PM

Updated : 25 Apr 2022, 01:12 PM

শুধুই ভেবে ছেলের কথা বুড়ি কেঁদে মরে;

পাড়ার সবার কাছে শুধুই ছেলের গল্প করে।।

ছেলে তার বড়ই ভালো লেখাপড়ায় ছিল,

সেই জন্যেই পরীক্ষাতে সোনার মেডেল পেল!

তারপর সে যাত্রা করে বড় শহর পানে,

শহর গিয়ে কলেজ থেকে বড় ডিগ্রি আনে।।

কিন্তু সেটাই হলো যে কাল; ভোগ-বিলাসের লোভে -

ছেলে আবার পাড়ি জমায় শহর কলরবে।

মা তার রোজ দাঁড়িয়ে থাকে বড় রাস্তার মোড়ে।

এই ছেলে তার আসলো বলে মায়ের কোলে ফিরে।।