২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন দেশের ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>>সুব্রত চৌধুরি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2015, 04:09 PM

Updated : 25 Apr 2022, 01:11 PM

নদী কল কল, মার চোখে জল, খোকন শোনে না বারণ

হাত নিশপিশ, চোখ মিশমিশ, জানে না কী তার কারণ।

কাদা থকথক, তারা ঝকমক, শরীরে জীর্ণ বস্ত্র,

বুক টানটান, হাতে শটগান, আনকোড়া এক অস্ত্র।

চোখ ছানাবড়া, কান দুটো খাড়া, বেড়ালের মতো পায়

মাটি ভালোবেসে, পিছুটান নেশে, মুক্তিসেনারা ধায়।

কেটে দিন রাতে, অস্ত্রের সাথে, ঠিক করে নিশানা

পাড়ি দিতে পথ, কতো না বিপদ, পায় খুঁজে ঠিকানা।

একদিন রাতে, মা’র বরকতে, শুরু করে ঠিক যাত্রা

শত্রু খুনের নেশায় নেশায় বাড়ে সাহসের মাত্রা।

নিবু নিবু আলো, পাক ক্যাম্পগুলো, দূর থেকে যায় দেখা

কাটে না  যে ক্ষণ, চিন্তা  তখন, কী আছে কপালে লেখা।

বুঝে নিয়ে ঝোপ, খোকা মারে কোপ, জয় বাংলার সুরে

উড়ে যায় চালা, শত্রুর গোলা, দূরে আরও বহুদূরে।

কেটে যায় রাত, শত্রু নিপাত, ছড়ায় আলোক রবি

সেই  আলোতেই আঁকা হয়ে যায় নতুন দেশের  ছবি।