২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মা ও চাঁদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>>বিএম বরকতউল্লাহ্

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2015, 04:16 PM

Updated : 25 Apr 2022, 01:09 PM

ওই যে দূরে চাঁদের বুকে

কালো মতন ছায়া

ওই খানেতে চোখ ফিরে যায়

ওই খানেতে মায়া।

ওই দেখা যায় পুবের কোণে

মায়ের ছায়াখানি

ওই খানেতে জোছনারা সব

করছে কানাকানি।

এই যে আমি হাত বাড়ালাম

জোছনা আসে হাতে

ঘুম তাড়িয়ে মাকে দেখি

জোছনা ভরা রাতে।