২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একলা বসে থাকি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

রেবেকা ইসলাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2015, 05:10 PM

Updated : 25 Apr 2022, 01:08 PM

দুপুরবেলা সবাই ঘুমে সূর্য আকাশ মাঝে

হলদে রোদের মাখামাখি মেঘের ভাঁজে ভাঁজে

সাদা মেঘের মেলা

ছোঁয়াছুঁয়ি খেলা ,

গোবরে শালিকপাখির দল করছে ডাকাডাকি

আমার চোখে ঘুম আসে না একলা বসে থাকি।

হঠাৎ কেমন আকাশমেয়ে মুখ করল কালো

শুভ্রমেঘ পালিয়ে গেল সঙ্গে নিয়ে আলো

বৃষ্টি হল শুরু

শব্দ গুরুগুরু ,

জানলা দিয়ে হাত বাড়িয়ে জলের ফোঁটা মাখি

আমার চোখে ঘুম আসে না একলা বসে থাকি।

ভিজিয়ে দিয়ে গাছের পাতা বৃষ্টি গেল জুড়ে

খানিক বাদে তিনটে ঘুড়ি আসল উড়ে উড়ে

রঙিন তাদের গাটি

খেলা কাটাকাটি,

লাল ঘুড়িটা হারিয়ে গেল ছিঁড়ে সুতোর রাখি

আমার চোখে ঘুম আসে না একলা বসে থাকি।