তোমাদের আঁকা ছবি
গ্রামের নাম শান্তিপুর। গ্রামটি দেখতে যেমন সুন্দর, তেমনি সবুজ। মনে হয় সবুজ গাছপালা দিয়েই তৈরি করা। গ্রামের পাশ দিয়েই বয়ে গেছে একটি নদী। সেই গ্রামে ভোর হয় পাখির কিচিরমিচির ডাকে। এই গ্রামের মানুষ অতি কঠিন জীবনযাপন করে। অনেক মানুষ নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। গ্রীষ্মকালে গ্রামের গাছগুলোতে অনেক ফল ধরে। ফলের গন্ধে চারদিক মৌ মৌ করে। ফলের গাছের পাশাপাশি অনেক ফুলের গাছও রয়েছে। গ্রামে আষাঢ় মাসে যখন অনেক বৃষ্টি হয়, তখন নদী ভরে যায় আর নদীর পানিতে উঠান ডুবে যায়। গ্রামের ঘরগুলোতেও পানি ঢোকে। তখন মানুষ জিনিসপত্র পুটলি বেধে চলে যায় আশ্রয়কেন্দ্রে। এভাবেই শান্তিপুর গ্রামের মানুষ কষ্ট করে দিন কাটায়।
আফিফা আফরিন
৫ম শ্রেণি, সবুজকুড়ি কিন্ডারগার্টেন, জামালপুর।
