একুশ
একুশ আমার প্রাণের ভাষা, মায়ের মুখের বুলি। একুশ আমার সংগ্রামী প্রাণ, ছবি আঁকার তুলি।
একুশ আমার গানের সুর,
নাচের ছন্দ-তাল।
একুশ আমার কবিতার খাতা,
সবুজের বুকে লাল।
একুশ আলো,
একুশ আশা,
একুশ প্রাণের বান।
একুশ শত শহীদের প্রতি, শ্রদ্ধা-সিক্ত গান।
