রঙের খেলা
নিজে করি বিভাগে আমরা শুধু শিখি কীভাবে এটা আঁকতে হয়,ওটা আঁকতে হয়। আঁকাআঁকির সঙ্গে যে বিষয়টি একই রকমের জরুরী তা হচ্ছে কীভাবে রঙ করতে হয়। তবে রঙ করতে গেলেও কিন্তু রঙগুলোকে চেনা খুব জরুরী। তাই আজকে আমরা রঙ নিয়ে খেলতে খেলতে রঙগুলোকে চিনতে শিখব।
আচ্ছা, বলো তো দেখি, পৃথিবীতে মোট কতগুলো রঙ? সাতটা? বারোটা? কিন্তু ক্রেয়নের বাক্সে তো ৪৮টা বা তার বেশিও থাকে। তাহলে রংয়ের প্রকৃত সংখ্যা কত? তুমি শুনলে খুবই অবাক হবে, পৃথিবীতে রঙ মাত্র তিনটা আছে। ভাবছো, তাহলে বাকি রঙ কোথা থেকে এলো? এখানেই তো মজাটা। রঙ কিন্তু আসলেও তিনটা। এই তিনটা রঙকে বলে মৌলিক রঙ। মৌলিক রঙ বাদে বাকি সব রঙ এ মৌলিক রঙগুলোকে একটির সঙ্গে আরেকটি মিশিয়ে তৈরি করা হয়।
• সবুজ
• কমলা
• বেগুনী
বিশ্বাস হচ্ছে না? তুমি নিজ হাতেই করে দেখো তাহলে!
তোমার জলরঙগুলো গুলে বানিয়ে ফেলো কিছু রঙ; নিজ হাতেই!
• লাল রঙ আর হলুদ রঙ মিশিয়ে দেখো-পেয়ে যাবে কমলা রঙ!
• এবার হলুদ আর নীল মিশিয়ে দেখো- পেয়ে গেলে সবুজ রঙ!
• নীল আর লাল রঙ মেশাও- পেয়ে গেলে বেগুনী রঙ!
