শালিক পাখি
শালিক পাখি জোড়া জোড়া
দেখতে লাগে ভালো
সবসময় থাকেনা জোড়া
আঁধার হোক আর আলো।
এক শালিকে দুঃখ আসে
দুই শালিকে সুখ
তিন শালিকে অতিথি আসে
আনন্দময় মুখ।
জোড়া শালিক দেখব বলে
এদিক-ওদিক দেখি
কোথায় জোড়া? সবসময়ই
শালিক দেখি ‘এক’-ই
জোড়া নয়, এক শালিকই
দেখি সারাক্ষণ
এক শালিক দেখলে পরে
দুঃখে ভরে মন।
